২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন সিনেটে ১৬,৫০০ কোটি ডলারের নতুন যুদ্ধ তহবিল পাশ

ইরাক ও আফগানিস্তান যুদ্ধের ব্যয় বহন করার জন্য আরও ১৬ হাজার ৫০০ মার্কিন ডলারের তহবিল অনুমোদন করেছে মার্কিন সিনেট। ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়টি আইনপ্রণেতারা একবছর পিছিয়ে দেওয়ার পর বৃহস্পতিবার সিনেটে ওই বিল পাশ হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2008, 08:37 AM

Updated : 26 Aug 2022, 01:53 PM

ওয়াশিংটন, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরাক ও আফগানিস্তান যুদ্ধের ব্যয় বহন করার জন্য আরও ১৬ হাজার ৫০০ মার্কিন ডলারের তহবিল অনুমোদন করেছে মার্কিন সিনেট। ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়টি আইনপ্রণেতারা একবছর পিছিয়ে দেওয়ার পর বৃহস্পতিবার সিনেটে ওই বিল পাশ হয়। বিলটির পক্ষে সিনেটে ৭০ ভোট পড়ে এবং বিপক্ষে পড়ে ২৬ ভোট। যুদ্ধক্ষেত্রে কর্মরত বেসামরিক কর্মীদের ছাঁটাইয়ের হাত থেকে বাঁচাতে এবং প্রতি মাসের মধ্যেই সেনাদের বেতন প্রদানের জন্য এই বিল পাশ জরুরি ছিল বলে মন্তব্য করেছে পেন্টাগন। নতুন এ যুদ্ধ তহবিল পাশ হলেও গত সপ্তাহে হাউস অব রিপ্রেজেন্টেটিভস বা মার্কিন প্রতিনিধি পরিষদে অর্থ বরাদ্দ এবং ২০০৯ সালের মধ্যে ইরাক থেকে সেনা প্রত্যাহারের ওপর একটি বিল উত্থাপন করা হলেও তারা তা অনুমোদনে ব্যর্থ হয়। ওদিকে নর্থ ক্যারোলাইনায়'র ফোর্ট ব্রাগ এ মার্কিন সেনাদের উদ্দেশ্যে এক ভাষণে বুশ আবারও কংগ্রেসের ইরাক থেকে সেনা প্রত্যাহারের দিনক্ষণ ঠিক করার এবং পেন্টাগনের ওপর শর্তারোপের বিরোধিতা করেন। বুশ বলেন, "যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচিত একটা সম্মানজনক যুদ্ধ বিল পাশ করা, যা আমাদের কমান্ডারদের হাত বেঁধে রাখবে না।" বুশ যুদ্ধ তহবিলের জন্য যে পরিমাণ অর্থ বরাদ্দ চেয়েছেন কংগ্রেস তা পাশ করেছে। ২০০১ সাল থেকে এ পর্যন্ত ইরাক ও আফগানিস্তান যুদ্ধের জন্য মার্কিন কংগ্রেস সব মিলিয়ে প্রায় ৮০ হাজার মার্কিন ডলারেরও বেশি তহবিল বরাদ্দ দিতে যাচ্ছে। যার অধিকাংশই ব্যয় হয়েছে অত্যন্ত অজনপ্রিয় ইরাক যুদ্ধে। নতুন অর্থ বরাদ্দ নিয়ে সিনেটে বিতর্ক সৃষ্টি হলেও হাউস প্যানেলের সদস্যরা অভিযোগের আঙ্গুল তুলেছেন প্রতিরক্ষা বিভাগের দিকে। তারা বলছেন প্রতিরক্ষা বিভাগ ইরাক যুদ্ধে ১ হাজার ৫০০ কোটি ডলার যথার্থভাবে ব্যয় করতে ব্যর্থ হয়েছে। অন্যদিকে, 'সিনেট এপ্রোপ্রিয়েশন কমিটি'র চেয়ারম্যান ও ওয়েস্ট ভার্জিয়ার ডেমোত্র্যাট দলের সিনেটর রবার্ট বেয়ার্ড বলেন, বুশ ইরাক পুনর্গঠন এবং বিদেশি সাহায্য কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য অর্থ বরাদ্দ চেয়েছেন। তিনি বলেন, "কিন্তু প্রেসিডেন্ট বলেছেন যদি আমরা বার্মিংহাম ব্রিজের জন্য বা জ্বালানির উচ্চ মূল্যের কারণে মানুষকে সহায়তা করার জন্য বা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অপরাধের বিরুদ্ধে লড়াই করার জন্য তহবিল যোগাড়েরর কথা বলি তাহলে তাতে তিনি ভিটো দেবেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৪২৯ ঘ.