বেইজিং, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - চীনে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে প্রলয়ঙ্করী ভূমিকম্পে নিহতের সংখ্যা ৫৫ হাজার ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে দেশটির সরকার। ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত সিচুয়ান প্রদেশের ভাইস গভর্নর লি চেংগুয়ান শুক্রবার এক সংবাদ সম্মেলনে একথা জানান। (আরও তথ্যসহ-১)
ওদিকে, ক্ষতিগ্রস্ত অঞ্চলে নতুন করে ত্রাণ তৎপরতা জোরদার করা হয়েছে। আশ্রয়হীন লাখ লাখ মানুষকে খাবার ও জরুরি ত্রাণ সরবরাহে আরও অনেক হেলিকপ্টার এবং সেনা মোতায়েন করা হয়েছে সিচুয়ানে।
বৃষ্টির পানি জমা হয়ে সিচুয়ানের একটি হ্রদের পাড় ভেঙ্গে মারাত্মক বন্যার আশঙ্কায় সেখান থেকে লোকজনকে সরিয়ে নেওয়া অব্যাহত আছে। ওই এলাকার লোকজন ঘরবাড়ি ছেড়ে রাতে খোলা আকাশের নীচে কিংবা তাঁবুতে রাত কাটাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১২২১ ঘ.
bdnews24