২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জর্জিয়ায় পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতাসীন দল এগিয়ে

জর্জিয়ায় বুধবার অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট মিখাইল সাকাশভিলির ক্ষমতাসীন দল 'ইউনাইটেড ন্যাশনাল মুভমেন্ট' এগিয়ে রয়েছে। বৃহস্পতিবার নির্বাচনের প্রাথমিক ফলাফলে একথা জানা গেছে। তবে বিরোধী জোট নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2008, 09:58 AM

Updated : 26 Aug 2022, 01:52 PM

তিবিলিসি, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - জর্জিয়ায় বুধবার অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট মিখাইল সাকাশভিলির ক্ষমতাসীন দল 'ইউনাইটেড ন্যাশনাল মুভমেন্ট' এগিয়ে রয়েছে। বৃহস্পতিবার নির্বাচনের প্রাথমিক ফলাফলে একথা জানা গেছে। তবে বিরোধী জোট নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনেছে। এর আগে বুধবার ভোটগ্রহণ শেষ হওয়ার ১০ মিনিট আগেই বিরোধী জোট নির্বাচনে জয়ী হওয়ার দাবি জানায়। বৃহস্পতিবার বিরোধী জোট বলেছে, আইন বিষয়ে যুক্তরাষ্ট্র থেকে ডিগ্রি নেওয়া সাকাশভিলি তাদের বিজয় চুরি করেছে। তারা এর বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিরও ডাক দিয়েছে। একইদিন জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে সাকাশভিলি বলেন, "এই পার্লামেন্ট নির্বাচনে আমরা যে বিশাল সমর্থন পেয়েছি তাতে আমিও বিস্মিত।" প্রাথমিকভাবে নির্বাচনের ২০ শতাংশ ভোট গণনা করা হয়েছে। এতে দেখা গেছে