টোকিও, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম বৃহস্পতিবার সর্বকালের রেকর্ড ছাড়িয়ে ব্যারেলপ্রতি ১৩৫ মার্কিন ডলারেরও বেশিতে উন্নীত হয়েছে। আগামী দিনগুলোতে মজুদ স্বল্পতা ও দীর্ঘমেয়াদে উত্তোলন স্বল্পতার আশঙ্কা এবং মার্কিন ডলারের দরপতনের কারণে তেলের দাম বৃহস্পতিবার সর্বকালের এ শিখরে পৌঁছায়।
এর আগে বুধবার গ্রিনিচ সময় সকাল ১০টা ৯ মিনিটে 'ইউএস ক্রুড' এর দাম ১ দশমিক ০৭ ডলার বেড়ে ব্যারেলপ্রতি ১৩০ দশমিক ০৫ ডলারে পৌঁছায়। একইসময়ে 'লন্ডন ব্রেন্ট' এর দাম ১ দশমিক ৬৯ ডলার বেড়ে পৌঁছায় ব্যারেলপ্রতি ১২৯ দশমিক ৫৩ ডলারে।
জেনেজুয়েলা সফররত ওপেকের মহাসচিব আবদুল্লাহ আল-বদরি রয়টার্সকে জানিয়েছেন, তেলের দাম বাড়ার পেছনে অন্যমত কারণ মূদ্রাবাজারে ডলারের দুর্বল অবস্থান।
তেল রপ্তানীকারক দেশগুলোর সংস্থা অর্গানাইজেশন অব দ্যা পেট্রোল এক্সপোর্টিং কান্ট্রিজ (ওপেক) তেল রপ্তানীর ব্যাপারে তাদের নীতি অপরিবর্তিত রেখেছে। তবে শীর্ষ রপ্তানীকারক দেশ সৌদি আরব তেলের উৎপাদন বাড়িয়েছে এবং অন্যান্য দেশগুলোও তেল সরবরাহের বিষয়ে তাদের সমস্যা কাটিয়ে উঠছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/১৪০৮ ঘ.
bdnews24