২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ আফ্রিকায় সহিংসতা বন্ধে সেনাবাহিনী মোতায়েনে এমবেকির অনুমোদন

দক্ষিণ আফ্রিকায় বিদেশিদের ওপর হামলা বন্ধে পুলিশকে সহায়তা করার জন্য সেনাবাহিনী মোতায়নের বিষয়ে বুধবার অনুমোদন দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট থাবো এমবেকি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2008, 07:56 AM

Updated : 26 Aug 2022, 01:52 PM

জোহানেসবার্গ, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - দক্ষিণ আফ্রিকায় বিদেশিদের ওপর হামলা বন্ধে পুলিশকে সহায়তা করার জন্য সেনাবাহিনী মোতায়নের বিষয়ে বুধবার অনুমোদন দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট থাবো এমবেকি। দক্ষিণ আফ্রিকায় গত ১১ মে থেকে প্রতিবেশী জিম্বাবুয়ে এবং আফ্রিকার অন্যান্য দেশের অভিবাসীদের ওপর স্থানীয়দের হামলায় ৪০ জনের বেশি নিহত হয়েছে। অভিবাসীরা অপরাধমূলক কর্মকাণ্ড উস্কে দিচ্ছে এবং তাদের কারণে অনেকের চাকরি চলে যাচ্ছে