২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন বিমান হামলায় ৮ বেসামরিক ইরাকি নিহত

বাগদাদের উত্তরে বেইজি শহরে বুধবার রাতে মার্কিন বিমান হামলায় ৮ বেসামরিক ইরাকি নিহত হয়েছেন। বৃহস্পতিবার ইরাকের দুই পুলিশ কর্মকর্তা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2008, 07:03 AM

Updated : 26 Aug 2022, 01:52 PM

বেইজি, ইরাক, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বাগদাদের উত্তরে বেইজি শহরে বুধবার রাতে মার্কিন বিমান হামলায় ৮ বেসামরিক ইরাকি নিহত হয়েছেন। বৃহস্পতিবার ইরাকের দুই পুলিশ কর্মকর্তা একথা জানিয়েছেন। তারা জানান, যুক্তরাষ্ট্রের একটি সামরিক হেরিকপ্টার থেকে বুধবার রাতে একটি গাড়ির ওপর হামলা করা হলে ওইসব ইরাকি নিহত হয়। বেইজি শহরের পুলিশ প্রধান কর্নেল মুধহের আল-কেইসি রয়টার্সকে বলেন, নিহত বেসামরিক ব্যক্তিরা সবাই মেষপালক। হামলার সময় তারা শহরের একটা খামার এলাকায় অবস্থান করছিল। বৃহস্পতিবার মার্কিন সেনাবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, "সন্দেহজনক কর্মকাণ্ডের" আলামত পাওয়ার পর ওই ব্যক্তিদের গাড়ি থামানোর নির্দেশ দেওয়া হলেও তারা তা অমান্য করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এজে/১২৫৮ ঘ.