২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তাইওয়ানের সঙ্গে সংহতির প্রতিশ্র"তি দিল চীন

চীন বৃহস্পতিবার তাইওয়ানের সঙ্গে সংহতি স্থাপনের বিরল সুযোগ কাজে লাগানোর প্রতিশ্র"তি দিয়েছে। সেইসঙ্গে চীন তাইওয়ানবাসীদের স্বশাসনের আকাঙ্খার প্রতিও শ্রদ্ধা প্রদর্শন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2008, 05:37 AM

Updated : 26 Aug 2022, 01:52 PM

বেইজিং, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - চীন বৃহস্পতিবার তাইওয়ানের সঙ্গে সংহতি স্থাপনের বিরল সুযোগ কাজে লাগানোর প্রতিশ্র"তি দিয়েছে। সেইসঙ্গে চীন তাইওয়ানবাসীদের স্বশাসনের আকাঙ্খার প্রতিও শ্রদ্ধা প্রদর্শন করেছে। তাইওয়ানে স্বাধীনতাপন্থি ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ পার্টির ৮ বছরের সমস্যাসঙ্কুল শাসনের পর ক্ষমতায় এসেছেন মা ইয়াং-জেউ। জেউয়ের পূর্বসূরী চেন সুই বিয়ান তাইওয়ানের স্বাধীনতা লাভের পদক্ষেপ নেওয়ায় ক্ষুব্ধ ছিল চীন। এখন জেউ এর ক্ষমতা গ্রহণের মধ্য দিয়ে তাইওয়ানে স্বাধীনতাপন্থি শাসনের অবসান ঘটেছে। চীনের সঙ্গে শান্তির নতুন অধ্যায় শুরুর অঙ্গীকার করেছেন জেউ। আঞ্চলিক শান্তি ও ভারসাম্য প্রতিষ্ঠাই তাইওয়ানের লক্ষ্য বলে জানিয়েছেন তিনি। বেইজিংয়ের সঙ্গে আলোচনার আহ্বান জানানোর পাশাপাশি তিনি চীনের সঙ্গে পরিবহন যোগাযোগ গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেন, দু'পক্ষই এই সুবর্ণ সুযোগকে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠার কাজে লাগাতে পারে। জেউ দায়িত্ব নেওয়ার দুদিনের মাথায় চীনের তাইওয়ান বিষয়ক মন্ত্রী চেন ইউনলিন বলেছেন, "দু'পক্ষই আলোচনায় বসার ইতিবাচক প্রচেষ্টা শুরু করেছে।" উল্লেখ্য, ১৯৪৯ সালে মাও সেতুংয়ের রেড আর্মির গৃহযুদ্ধে জয়লাভ এবং শিয়াং কাই-শেখ এর পরাজিত ন্যাশনালিস্ট সেনারা তাইওয়ানে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে দুই অংশ বিভক্ত হয়ে যাওয়ার পর থেকেই চীন তাইওয়ানের ওপর তাদের স্বার্বভৌম অধিকার দাবি করে আসছে। চীনের প্রেসিডেন্ট জিয়াং জেমিনের শাসনামলে তাইপের সঙ্গে বেইজিংয়ের দ্বিপক্ষীয় সম্পর্ক সবচে' বাজে অবস্থায় পৌঁছে। পরে প্রেসিডেন্ট হু জিনতাও ২০০৫ সালে চীনের সঙ্গে আলোচনার টেবিলে বসার চেষ্টা নেন। পরবর্তীতে তাইওয়ান নীতি পরিবর্তন করে চীন। তাইওয়ানের স্বাধীনতা ঘোষণা ঠেকাতে বেইজিং তখন তাইপেকে চীনের সঙ্গে একত্রীকরণের শর্ত মেনে নিতে বাধ্য করানোর চেষ্টায় নামে। এ বছর মার্চের নির্বাচনে জেউয়ের বিশাল জয়ের পর চীনা মন্ত্রী চেন ইউনলিন বলেন, "তাইওয়ানের সামনে এখন চীনের সঙ্গে সংহতি স্থাপনের এক বিরল এবং সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে।" সিনহুয়া বার্তা সংস্থায় এক বিবৃতিতে চেন বলেন, "বিরোধ ও মতানৈক্য দূরে সরিয়ে রেখে চীন ও তাইওয়ানের পারস্পরিক আস্থা অর্জন করা উচিত।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এজে/১১৩১ ঘ.