২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঘূর্ণিঝড় দুর্গত মিয়ানমার সফরে জাতিসংঘ মহাসচিব

ঘূর্ণিঝড় দুর্গত মিয়ানমারে আরও বেশি মাত্রায় ত্রাণ সরবরাহের প্রস্তাব দিতে এবং দুর্দশাগ্রস্ত জনগণকে আশ্বস্ত করার চেষ্টায় বৃহস্পতিবার ইয়াঙ্গুনে পৌঁছেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। এখানে ক্ষতিগ্রস্ত এলাকা ইরাবতী ব-দ্বীপ পরিদর্শন করাসহ জান্তা সরকারের প্রধান থান শয়ের সঙ্গে দেখা করার কথা রয়েছে বানের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2008, 04:28 AM

Updated : 26 Aug 2022, 01:52 PM

ইয়াঙ্গুন, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ঘূর্ণিঝড় দুর্গত মিয়ানমারে আরও বেশি মাত্রায় ত্রাণ সরবরাহের প্রস্তাব দিতে এবং দুর্দশাগ্রস্ত জনগণকে আশ্বস্ত করার চেষ্টায় বৃহস্পতিবার ইয়াঙ্গুনে পৌঁছেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। এখানে ক্ষতিগ্রস্ত এলাকা ইরাবতী ব-দ্বীপ পরিদর্শন করাসহ জান্তা সরকারের প্রধান থান শয়ের সঙ্গে দেখা করার কথা রয়েছে বানের। মিয়ানমারের শোয়েদাগন প্যাগোডায় ট্রাস্টীদের উদ্দেশ্যে বান বলেন, আমরা এই ট্র্যাজেডি কাটিয়ে উঠার ব্যাপারে আস্থাশীল। আমরা আপনাদের জনগণের প্রতি আশার বার্তা বয়ে আনার চেষ্টা করেছি। একইসঙ্গে আমি মনে করি আপনাদের সরকার আরও সুশৃঙ্খল পদ্ধতিতে এবং সুষ্ঠুভাবে ত্রাণ সরবরাহের কাজে সমন্বয় সাধন করতে পারবে। বান বলেন, তিনি রাজনীতি নয় জনগণের জীবন বাঁচানোকেই প্রাধান্য দেবেন। মিয়ানমার জান্তা সরকার স