২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়েতে সহিংসতার জন্য বিরোধীদের দুষলেন মুগাবে

জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে বুধবার অভিযোগ করেছেন, দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বচনের আগে বিরোধীদল দেশে সহিংসতা সৃষ্টি করছে। একই সঙ্গে ভোটারদের ভীতি প্রদর্শন সম্পর্কে বিরোধীদের অভিযান আমলে না নেওয়ার জন্য দেশের পুলিশ বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2008, 01:25 PM

Updated : 26 Aug 2022, 01:52 PM

হারারে, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে বুধবার অভিযোগ করেছেন, দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বচনের আগে বিরোধীদল দেশে সহিংসতা সৃষ্টি করছে। একই সঙ্গে ভোটারদের ভীতি প্রদর্শন সম্পর্কে বিরোধীদের অভিযান আমলে না নেওয়ার জন্য দেশের পুলিশ বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে বিরোধীদল মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ (এমডিসি) জানিয়েছে, পুলিশ তাদের দলের দুই পার্লমেন্ট সদস্যকে আটক করেছে। হারারেতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক অনুষ্ঠানে মুগাবে বলেন, এমডিসি দেশের জনগণের মধ্যে বিভক্তি সৃষ্টির চেষ্টা করছে। তিনি বলেন, "বিরোধীদের অভিযোগ ও মিথ্যা সমালোচনায় জিম্বাবুয়ের পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের ভয় পাওয়ার কিছু নেই।" মুগাবে আরও বলেন, "১৯৯৯ সালে ব্রিটেনের নির্দেশেই এমডিসি গঠিত হয়েছিল। তারা এখন রাজনৈতিকভাবে আমাদের জনগণকে বিভক্ত করার এক অন্যায় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ জন্যই তারা নিরাপরাধ মানুষের বিরুদ্ধে সংঘাত উস্কে দিচ্ছে।" এমডিসি গত সোমবার অভিযোগ করে, সেনাবাহিনীর গোয়েন্দারা তাদের নেতা মর্গান স্যাঙ্গেরাইকে হত্যার ষড়যন্ত্র করছে। এ কারণে স্যাঙ্গেরাইয়ের দেশা ফেরা স্থগিত করা হয়েছে। তবে প্রেসিডেন্ট রবার্ট মুগাবের সরকার জানিয়েছে, এ ধরণের কোনো ষড়যন্ত্রের বিষয়ে তারা অবগত নয়। এই অভিযোগকে সরকার বিরোধীদলের প্রপাগান্ডা বলে অভিহিত করেছে। গত ২৯ মার্চের বিতর্কিত নির্বাচনের পর থেকে দেশের বাইরে আছেন স্যঙ্গেরাই। দ্বিতীয় দফায় নির্বাচনে অংশ নিতে রাজি হয়ে তিনি স