২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেবাননের জোট সরকারের সঙ্গে হিযবুল্লাহর সমঝোতা

লেবাননের জোট সরকার এবং হিযবুল্লাহর মধ্যে কাতারের মধ্যস্থতায় সমঝোতা হয়েছে। কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত বৈঠকের ষষ্ঠ দিনে বুধবার ওই সমঝোতা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2008, 07:08 AM

Updated : 26 Aug 2022, 01:52 PM

দোহা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - লেবাননের জোট সরকার এবং হিযবুল্লাহর মধ্যে কাতারের মধ্যস্থতায় সমঝোতা হয়েছে। কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত বৈঠকের ষষ্ঠ দিনে বুধবার ওই সমঝোতা হয়। এর মধ্য দিয়ে লেবাননে দীর্ঘ ১৮ মাস ধরে চলা রাজনৈতিক সংকটের অবসান হবে বলে আশা করা হচ্ছে। লেবাননের জোট সরকার এবং হিযবুল্লাহর প্রতিনিধিরা রয়টার্সকে জানান, আরব মধ্যস্থতাকারীদের সহায়তায় তারা পার্লামেন্ট নির্বাচন নিয়ে আইনি বিরোধ নিষ্পত্তি এবং একটি নতুন মন্ত্রিসভা গঠনের বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন। হিযবুল্লাহ'র এক নেতা রয়টার্সকে বলেন, "চুক্তির বিষয়ে সমঝোতা হয়েছে। চুক্তির খসড়া লেখা হচ্ছে।" তিনি আরও জানান, কাতারের স্থানীয় সময় সকাল ১০টায় এ বিষয়ে ঘোষণা আসতে পারে। ক্ষমতাসীন দলও চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে এবং এই চুক্তি অনুযায়ী মন্ত্রিসভায় বিরোধী দলের ভেটো দেওয়ার ক্ষমতা প্রদান করার দীর্ঘ দিনের দাবী পূরণ করা হবে। প্রতিনিধিরা জানান, এই চুক্তির ফলে সেনাবাহিনী প্রধান জেনারেল মাইকেল সুলেইমানকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করার পথ তৈরী হল পার্লামেন্টের জন্য। তারা জানান, যত শিগগির সম্ভব পার্লামেন্টে এ বিষয়ে ভোট গ্রহণ করা হবে, এমনকি তা এ বৃহস্পতিবারও হতে পারে। লেবাননে প্রেসিডেন্টের পদটি রাজনৈতিক অচলাবস্থার জন্য গত নভেম্বর থেকে শূন্য রয়েছে। বেশ কয়েক দফায় প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেও শেষপর্যন্ত তা করা সম্ভব হয়নি। হিজবুল্লাহ নিজেদের আলাদা টেলিযোগাযোগ নেটওয়ার্ক পরিচালনা ও বৈরুত বিমানবন্দরে গোয়েন্দা ক্যামেরা বসিয়ে রাষ্ট্রের সার্বভৌমত্ব খর্ব করছে বলে সরকার অভিযোগ করার পর থেকে সর্বশেষ বড় ধরনের সংঘর্ষের সূত্রপাত হয় দেশটিতে। শুধু ওই সংঘর্ষেই কমপক্ষে ৮১ জন নিহত হয়েছে। কাতারের মধ্যস্থতায় আলোচনা শুরু হলে ওই সংঘর্ষ বন্ধ হয়। এই চুক্তি অনুসারে দু'পক্ষই প্রতিশ্র"বদ্ধ থাকবে যে রাৈিজনতিক বিরোধ নিয়ে কোনো পক্ষই সহিংস আচরণ করবে না সংঘর্ষে লিপ্ত হবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১২৪৯ ঘ.