চেংডু, চীন মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- চীনে ভূমিকম্পের ৮ দিন পর একটি বিদ্যুৎ কেন্দ্রের ধ্বংসস্তুপ থেকে মঙ্গলবার ৩১ বছর বয়স্ক একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নাম মা ইউয়ানজিয়াং। ওয়েনচুয়াং কাউন্টিতে তাকে উদ্ধার করা হয়। ১৭৯ ঘন্টা ধ্বংসস্তুপের নীচে চাপা পড়ে থেকেও আশ্চর্যজনকভাবে বেঁচে গেছেন তিনি। রাষ্ট্রীয় গণমাধ্যম একথা জানিয়েছে।
চীনে নতুন করে ভূমিকম্পের পূর্বাভাসে আতঙ্কিত লোজনকে শান্ত করার চেষ্টার মাঝে ইউয়ানজিয়াংকে জীবীত উদ্ধারের এই ঘটনা উদ্ধারকাজে কিছুটা হলেও আশার সঞ্চার করেছে। জীবীত আরও লোকজনকে খুঁজে পাওয়ার আশা জেগে উঠেছে।
উল্লেখ্য, ১৯৯০ সালের ভূমিকম্পে উত্তর ফিলিপিন্সে একটি হোটেলের ধ্বংসস্তুপে চাপা পড়া এমনই একজন দু'সপ্তাহ পর্যন্ত বেঁচেছিল।
সিনহুয়া বার্তা সংস্থা জানায়, "ওয়েনচুয়াং কাউন্টিতে উদ্ধারকারীরা তাদের এক সহকর্মীর কাছে পৌঁছার জন্য গর্ত খুঁড়তে গিয়ে ইউজিয়াংয়ের সন্ধান পায়। ১৮ মে সন্ধ্যা ৬ টার দিকে ধ্বংসস্তুপের ভেতর থেকে ইউজিয়াংকে উদ্ধার করার পর তাকে মিষ্টি পানীয় পান করানো হয়।"
কিন্তু ইউকে জীবিত উদ্ধার করতে পারলেও উদ্ধারকারীরা এখনও বেশির ভাগই লাশ উদ্ধার করছে। বেইচুয়ান শহরে ধ্বংসস্তুপের ভেতর থেকে টেনে বের করে আনা হচ্ছে লাশের পর লাশ। পচাগলা লাশ থেকে রোগবালাই ছড়িয়ে পড়া রোধ করতে প্রতিষেধকও ছিটানো হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৩১৮ঘ.
bdnews24