২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে নতুন ভূমিকম্পের পূর্বাভাসে আতঙ্ক, জনগণকে শান্ত করার চেষ্টা

চীনের টেলিভিশন প্রতিবেদনে সোমবার নতুন করে আরেকটি শক্তিশালী ভূমিকম্পের পূর্বাভাসে আতঙ্কিত জনগণকে শান্ত করার চেষ্টা চলছে। গত সপ্তাহের ভয়াবহ ভূমিকম্পের পর চীনে কয়েকটি পরাঘাতে আতঙ্কিত লোকজন টেলিভিশনে ওই পূর্বাভাস পেয়ে ভয়ে ছুটোছুটি শুরু করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2008, 05:45 AM

Updated : 26 Aug 2022, 01:52 PM

চেংডু, চীন মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- চীনের টেলিভিশন প্রতিবেদনে সোমবার নতুন করে আরেকটি শক্তিশালী ভূমিকম্পের পূর্বাভাসে আতঙ্কিত জনগণকে শান্ত করার চেষ্টা চলছে। গত সপ্তাহের ভয়াবহ ভূমিকম্পের পর চীনে কয়েকটি পরাঘাতে আতঙ্কিত লোকজন টেলিভিশনে ওই পূর্বাভাস পেয়ে ভয়ে ছুটোছুটি শুরু করে। মধ্যরাতের কিছু আগে আরেকটি ভূমিকম্পের পূর্বাভাস শোনামাত্র সিচুয়ান প্রদেশের রাজধানী চেংডুর অধিবাসীরা খোলা জায়গার দিকে ছুটে যায়। এর কয়েক গণ্টা পরই ৫ মাত্রার আরেকটি পরাঘাত অনুভূত হয়। এতে চেংডুর কয়েকটি বাড়ির জানালার কাঁচ ভেঙে যায়। পিংগু অভিমুখে কয়েকটি রাস্তায় ধ্বস নামে। এই পরাঘাতের কেন্দ্রস্থল ছিল পিংগু। রাস্তা ভেঙে যাওয়ায় এখানে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। এই পরাঘাতের পর টেলিভিশনে ভূতাত্বিক জরিপ বিভাগের কর্মকর্তা তার বক্তব্যে জনগণকে শান্ত করার চেষ্টা নেন। তিনি বলেন, এ ধরনের পরাঘাতে তেমন ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। তবে তিনি এও বলেন, পরাঘাতের সময় চুপচাপ বসে না থেকে নিরাপত্তা খোঁজার চেষ্টা নেওয়াটা ভালো। চেংডুর বাইরের রাস্তায় ট্রাফিক জ্যাম বেধে আছে। পিংগুতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সিনহুয়া সংবাদ সংস্থা সোমবার বলেছে, ১২ মে'র পর থেকে ভূমিধ্বসে ২শ উদ্ধারকর্মী মাটি চাপা পড়েছে। সিচুয়ান সমতল থেকে পিংগু অভিমুখী রাস্তা সারি সারি ট্রাক দিয়ে এখনও বন্ধ। এতে করে দুর্গতদের জন্য খাবার, পানি ও তাঁবু সরবরাহে বিঘ