২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিস্তিনে ইসলামিক জিহাদের দুই নেতা গ্রেপ্তার

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের অনুগত নিরাপত্তা বাহিনী পশ্চিম তীর থেকে ইসলামিক জিহাদের দুই নেতাকে আটক করেছে। এক ফিলিস্তিনি নিরাপত্তা কর্মকর্তা সোমবার এ কথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2008, 03:27 PM

Updated : 26 Aug 2022, 01:51 PM

জেনিন, পশ্চিম তীর, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের অনুগত নিরাপত্তা বাহিনী পশ্চিম তীর থেকে ইসলামিক জিহাদের দুই নেতাকে আটক করেছে। এক ফিলিস্তিনি নিরাপত্তা কর্মকর্তা সোমবার এ কথা জানিয়েছেন। পশ্চিম তীরের জেনিন এলাকায় নিরাপত্তা বাহিনী সপ্তাহ দুয়েক আগে থেকে অভিযান চালিয়ে আসছে। এই অভিযানে রোববার তারা পশ্চিম তীরের উত্তরাঞ্চল থেকে ইসলামিক জিহাদের অন্যতম শীর্ষ নেতা আবদেল ফাতাহ খুজাইমিয়াহকে গ্রেপ্তার করে। নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, ইসলামিক জিহাদের আরেক কমান্ডার জিহাদ নাওয়াদাহকে গত শুক্রবার একই এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পশ্চিম তীর এলাকায় আইন-সৃংখলা পরিস্থিতির উন্নতির জন্য ফিলিস্তিন নিরাপত্তা বাহিনী মার্কিন সমর্থনে এই অভিযান শুরু করেছে। মার্কিন প্রশাসন আশা করছে এই নিরাপত্তা অভিযানের মাধ্যমে জঙ্গিদের নিয়ন্ত্রণে প্রেসিডেন্ট আব্বাসের সক্ষমতা প্রমাণিত হবে। আটক ইসলামিক জিহাদের এই দুই কর্মকর্তাকে ইসরায়েল দীর্ঘ দিন ধরে খুঁজে আসছে। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, জেনিন এলাকায় ইসরায়েলি বাহিনীর এক অভিযানে ইসলামিক জিহাদের অপর নেতা আমর সালেহ আবু আলনকে আটক করা হয়েছে। ২০০০ সালে ফিলিস্তিনিদের অভ্যূত্থানের পর ইসরায়েলে অনেক আত্মঘাতী হামলার জন্য ইসলামিক জিহাদকে দায়ী করা হয়। ইসরায়েল জানিয়েছে পশ্চিম তীর এলাকায় অভিযানের ফলে ইসরায়েলে আত্মঘাতী হামলা কমবে। যদিও এই অভিযানের নিন্দা জানিয়ে আসছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১২০ ঘ.