জোহানেসবার্গ, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - দক্ষিণ আফ্রিকায় প্রায় এক সপ্তাহ ধরে চলতে থাকা অভিবাসী বিরোধী দাঙ্গা ছোট ছোট শহরগুলোতেও ছড়িয়ে পড়ায় পুলিশ স্টেশন এবং গির্জায় আশ্রয় নিচ্ছে শত শত বিদেশি। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো রোববার একথা জানিয়েছে।
এক সপ্তাহ আগে জিম্বাবুয়ে থেকে আসা লোকজন এবং অন্যান্য দেশের অভিবাসীদের বিরূদ্ধে ছড়িয়ে পড়া দাঙ্গায় রোববার পর্যন্ত প্রায় ১০ জন নিহত হয়েছে।
দক্ষিণ আফ্রিকায় বেকারত্বের উচ্চ হার এবং গরিব জনসাধারণের বসতি রয়েছে এমন এলকাগুলোতে অপরাধের হার বেড়ে যাওয়ার জন্য জিম্বাবুয়ের নাগরিক এবং অন্যান্য নতুন অভিবাসীদের অভিযুক্ত করা হচ্ছে।
দক্ষিণ আফ্রিকা অভিবাসী এবং আশ্রয় প্রত্যাশীদের জন্য বিশেষ করে আফ্রিকার অধিবাসীদের স্বাগত জানানো দেশগুলোর মধ্যে অন্যতম ছিল। এই দাঙ্গার ফলে কর্তৃপক্ষ মনে করছে জনগণের মধ্যে বিদেশিদের প্রতি ঘৃণা বৃদ্ধি পাচ্ছে।
স্থানীয় বেতার জানায়, স্থানীয় বাসিন্দারা প্রথমে আলেকজান্দ্রা শহরে অবস্থানরত প্রতিবেশি জিম্বাবুয়ে, মোজাম্বিক এবং অন্যান্য দেশের অভিবাসীদের বাড়িতে হামলা চালায়।
কিন্তু এই দাঙ্গা এখন জোহানেসবার্গসহ অন্যান্য শহরেও ছড়িয়ে পড়েছে। হামলাকারীরা অভিবাসীদের বাড়ি-ঘরে ভাংচুর করেছে এবং লুটপাট চালিয়েছে বলে অভিযোগ করা হচ্ছে।
পুলিশের মুখপাত্র গোবিন্দস্বামী মারিয়েমুথো স্থানীয় বেতারে বলেন, "আলেকজান্দ্রা'র কয়েকটি এলাকায় এ রকম কয়েকটি ঘটনা ঘটেছে এবং পুলিশ সেখানে রাবার বুলেট নিক্ষেপ করে জনতাকে ছত্রভঙ্গ করে দেয়।"
অভিবাসী বিরোধী দাঙ্গার ফলে ব্যবসায়ী স
bdnews24