হারারে, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - জিম্বাবুয়ের প্রধান বিরোধীদল মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ (এমডিসি) সোমবার অভিযোগ করেছে, সেনাবাহিনীর গোয়েন্দারা তাদের নেতা মর্গান স্যাঙ্গেরাইকে হত্যার ষড়যন্ত্র করছে। এ কারণে স্যাঙ্গেরাইয়ের দেশা ফেরা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে এমডিসি।
তবে প্রেসিডেন্ট রবার্ট মুগাবের সরকার জানিয়েছে, এ ধরণের কোনো ষড়যন্ত্রের বিষয়ে তারা অবগত নয়। এই অভিযোগকে সরকার বিরোধীদলের প্রপাগান্ডা বলে অভিহিত করেছে।
গত ২৯ মার্চের বিতর্কিত নির্বাচনের পর থেকে দেশের বাইরে আছেন স্যঙ্গেরাই। দ্বিতীয় দফায় নির্বাচনে অংশ নিতে রাজি হয়ে তিনি স
bdnews24