২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপাইনে একই পরিবারের ৯ জনকে গুলি করে হত্যা

ফিলিপাইনে ম্যানিলার কাছে কালাম্বা টাউনের একটি গ্রামে রোববার রাতে একই পরিবারের ৯ জনকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। ওই ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। নিহতদের মধ্যে ৫ জনই শিশু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2008, 07:56 AM

Updated : 26 Aug 2022, 01:51 PM

ম্যানিলা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ফিলিপাইনে ম্যানিলার কাছে কালাম্বা টাউনের একটি গ্রামে রোববার রাতে একই পরিবারের ৯ জনকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। ওই ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। নিহতদের মধ্যে ৫ জনই শিশু। ঘুমিয়ে থাকা এ শিশুদের স্বয়ংক্রিয় অস্ত্রের সাহায্যে গুলি করে হত্যা করা হয়। পুলিশ সোমবার একথা জানিয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করেছিল যে, সন্দেহভাজন এক বন্দুকধারীর গুলিতেই ওই পরিবারের সদস্যরা নিহত হয়েছে। তবে ওই অঞ্চলের পুলিশ প্রধান রিকার্ডো পাডিল্লা রয়টার্সকে জানান, ঘটনার সঙ্গে বেশ কয়েকজন লোক জড়িত এবং এর সঙ্গে পুরনো পারিবারিক শত্র"তা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। পাডিল্লা বলেন, "আমরা তথ্য পেয়েছি যে এটা দীর্ঘ দিনের পারিবারিক শত্র"তার জের হিসেবে প্রতিশোধমূলক হত্যা হতে পারে।" কালাম্বা পুলিশ প্রধান নেস্টর ডে লা কুয়েভা জানান, একজন সাবেক সেনাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কেননা ঘটনাস্থল থেকে উদ্ধার করা একটি খালি 'এম - ১৬ ম্যাগাজিন' এ তার নাম লেখা ছিল। পুলিশ জানায় গুলি বর্ষণের পর বন্দুকধারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এখনও পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে সোমবার সকালে জানিয়েছে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৩৪৯ ঘ.