২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যপ্রাচ্য শান্তি উদ্যোগে আরবদেরকে আশ্বস্ত করার চেষ্টায় বুশ

প্রে সিডেন্ট জর্জ ডব্লিউ বুশ তার মেয়াদ শেষের আগেই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রতিশ্র"তিবদ্ধ থাকার ব্যাপারে রোববার কট্টরপন্থী আরবদের আশ্বস্ত করার চেষ্টা নিয়েছেন। ইসরায়েলকে প্রকাশ্যে সমর্থন দেওয়ার পরও তিনি এ চেষ্টা নিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2008, 01:32 PM

Updated : 26 Aug 2022, 01:51 PM

শারম আল শেখ, মিসর, ১৮ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- প্রে সিডেন্ট জর্জ ডব্লিউ বুশ তার মেয়াদ শেষের আগেই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রতিশ্র"তিবদ্ধ থাকার ব্যাপারে রোববার কট্টরপন্থী আরবদের আশ্বস্ত করার চেষ্টা নিয়েছেন। ইসরায়েলকে প্রকাশ্যে সমর্থন দেওয়ার পরও তিনি এ চেষ্টা নিলেন। মিসরের শারম আল-শেখে মধ্যপ্রাচ্য সফরের শেষ সময়ে বুশ তার ইসরায়েল সফর নিয়ে ফিলিস্তিনিদের হতাশা দূর করারই চেষ্টা নিয়েছেন। ইসরায়েল প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তিতে যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের সর্বত্তোম বন্ধু বলাসহ অনেক প্রশংসা করেছেন বুশ। এরপর পরই বুশ শারম আল- শেখের অর্থনৈতিক ফোরামের বক্তব্যে আরব নেতাদেরকে মধ্যপ্রাচ্য শান্তির ব্যাপারে আশস্ত করার পরিকল্পনা নেন। এ বক্তব্যে এ বছরই স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের ব্যাপারে চুক্তি হবে-- এই বিশ্বাসের ওপর জোর দিয়েছেন তিনি। তার বক্তব্যের আগাম প্রতিলিপি থেকে জানা গেছে, বুশ বলেছেন, " আমাদেরকে ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়াতে হবে। তারা কয়েক দশক ধরে লড়াই করে একটি স্বাধীন রাষ্ট্র লাভের অধিকার অর্জন করেছে।" শান্তি প্রতিষ্ঠার জন্য এ বক্তব্যে বুশ ইসরায়েলকে কিছু আত্মত্যাগ এবং ফিলিস্তিনি এলাকায় অবরোধ শিথিলেরও আহ্বান জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯২৬ঘ.