২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টোকিওতে ২য় বিশ্বযুদ্ধকালীন বোমা নিস্ক্রিয়, সরানো হল ১৬ হাজার মানুষ

জাপানের রাজধানী টোকিওতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফেলা একটি অবিস্ফোরিত বোমা রোববার নিস্ক্রিয় করা হয়েছে। একাজ করতে টোকিওর পশ্চিমাংশের প্রায় ১৬ হাজার মানুষকে ওই এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়। কিয়োডো সংবাদ সংস্থা এ খবর জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2008, 11:37 AM

Updated : 26 Aug 2022, 01:51 PM

টোকিও, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাপানের রাজধানী টোকিওতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফেলা একটি অবিস্ফোরিত বোমা রোববার নিস্ক্রিয় করা হয়েছে। একাজ করতে টোকিওর পশ্চিমাংশের প্রায় ১৬ হাজার মানুষকে ওই এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়। কিয়োডো সংবাদ সংস্থা এ খবর জানিয়েছে। কিয়োডো জানায়, গ্রাউন্ড সেল্ফ-ডিফেন্স ফোর্সের সদস্যরা প্রায় দু'ঘণ্টা অভিযান চালিয়ে বোমাটি নিস্ক্রিয় করে। বোমা নিস্ক্রিয় করার আগে ওই এলাকায় সতর্কতা জারি করা হয়। তবে বোমাটি সফলভাবে নিস্ক্রিয় হলে নগর কর্তৃপক্ষ সতর্কতা তুলে নেয় এবং ওই এলাকা নিরাপদ ঘোষণা করে। এর আগে কর্তৃপক্ষ বোমাটির ৫০০ মিটার এলাকার সব নাগরিককে সরে যাওয়ার নির্দেশ দেয় এবং ওই এলাকা দিয়ে ট্রেন চলাচল স্থগিত করা হয়। ১৮০ সেন্টিমিটার লম্বা, ও ৬০০ সেন্টিমিটার-ডায়ামিটার আয়তন এবং এক টন ওজনের বোমাটি ১৯৪৫ সালের এপ্রিল মাসে মার্কিন বোমারু বিমান বি-২৯ থেকে ফেলা হয় বলে ধারণা করা হচ্ছে। গত মার্চ মাসে অবিস্ফোরিত এই বোমার খোঁজ পাওয়া যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৭২০ ঘ.