২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সংকট সমাধানে আলোচনায় বাধার মুখে লেবাননের নেতারা

রাজনৈতিক সংকট সমাধানে কাতারের রাজধানী দোহায় শনিবার আলোচনা করেছেন লেবাননের সরকার ও বিরোধী পক্ষের নেতারা। তবে আলোচনায় তেমন অগ্রগতি হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2008, 04:09 PM

Updated : 26 Aug 2022, 01:51 PM

দোহা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রাজনৈতিক সংকট সমাধানে কাতারের রাজধানী দোহায় শনিবার আলোচনা করেছেন লেবাননের সরকার ও বিরোধী পক্ষের নেতারা। তবে আলোচনায় তেমন অগ্রগতি হয়নি। প্রায় ৯০ মিনিটের আলোচনা শেষে সরকার ও বিরোধী নেতার আলাদাভাবে আলোচনাস্থল ত্যাগ করেন। দোহার একটি হোটেলে কাতারের মধ্যস্থতায় এই আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কাতারের প্রধানমন্ত্রী শেখ হামাদ বিন জসিম বিন জাবের আল থানি। তবে বিরোধী পক্ষের এক প্রতিনিধি জানিয়েছেন, তারা চার সদস্যের একটি কমিটি গঠনের বিষয়ে একমত হয়েছেন। এই কমিটি একটি নতুন নির্বাচনী আইনের রুখরেখা ও সরকারের কাঠামো নির্ধারণের বিষয়ে কাজ করবে। ভয়েস অব লেবানন রেডিওকে প্রধানমন্ত্রী ফুয়াদ আল সিনিওরা বলেন, "এই আলোচনা থেকে একটি বিষয়ে পরিস্কার হয়েছে, তা হলো সকল পক্ষই একটি সমাধানের ব্যাপারে আগ্রহী। কাজেই আমরা এখন সংকট সমাধানের পথে আগাতে পারব।" তিনি আরও বলেন, "বিগত সপ্তাহে লেবানন যে সমস্যার সম্মূখিন হয়েছে তার সমাধান না হওয়া পর্যন্ত সকলের মধ্যে এই বিশ্বাস থাকতে হবে যে আমরা অসম্ভবকেও সম্ভব করতে পারব।" লেবাননে গত ১৮ মাসের রাজনৈতিক অচলাবস্থা নিরসনে এবং একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে বিকালে আবার আলোচনা শুরু হওয়ার কথা। দেশটিতে গত নভেম্বর থেকে কোনো প্রেসিডেন্ট নেই। সরকারের ক্ষমতা ভাগাভাগি ও নতুন একটি নির্বাচনী আইন প্রণয়ণের বিষয়টি আলোচনায় গুরুত্ব পাবে। তবে হিজবুল্লাহ'র বিয়য়ে আলোচনায় আগ্রহী ক্ষমতাসীন জোট। গত সপ্তাহে হিজবুল্লাহ যোদ্ধারা রাজধানী বৈরুতের বড় একটি অংশ নিজেদের দখলে নিয়ে নিলে দেশটিতে গৃহযুদ্ধের আশঙ্কা সৃষ্টি হয়। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে অবশ্য হিজবুল্লাহ তাদের সমর্থকদের সরিয়ে নেয়। ওই সময় কয়েক দিন ধরে সরকার ও হিজবুল্লাহ সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৮১ জন নিহত হয়। আরব মধ্যস্থতাকারীদের হস্তক্ষেপে গত বৃহস্পতিবার হিজবুল্লাহ'র সঙ্গে সরকার সমর্থকদের সংঘাত বন্ধ হয় এবং গত দুই দশকের সংঘাত নিরসণে কাতারের মধ্যস্থতায় আলোচনা শুরুতে রাজি হয় উভয় পক্ষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১৫০ ঘ.