দুবাই, ১৬ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর/ রয়টার্স)--- ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তিতে শুক্রবার নতুন অডিও বার্তা পাঠিয়েছেন আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন। এতে তিনি ইহুদি রাষ্ট্রটির বিরুদ্ধে লড়াইয়ে নামার এবং ফিলিস্তিনি ভূমি এক ইঞ্চিও না ছাড়ার অঙ্গীকার করেছেন।
ইসলামিক ওয়েবসাইটে পাঠানো অডিও টেপে লাদেন বলেন, "আল্লাহ চাইলে আমরা ইসরায়েল ও তাদের মিত্রদেও বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। পৃথিবীতে সত্যিকারের একজন মুসলমান থাকা পর্যন্ত আমরা এক ইঞ্চি ফিলিস্তিনি ভূমিও ছাড়ব না।"
টেপটির সত্যাসত্য তাৎক্ষণিকভাবে যাচাই করা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/
bdnews24