২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলংকায় পুলিশ বাসে বিস্ফোরণে কমপক্ষে ৬ জন নিহত, আহত ৭৫

শ্রীলংকার রাজধানী কলম্বোর একটি বাণিজ্যিক এলাকায় শুক্রবার একটি পুলিশ বাসে বিস্ফোরণে কমপক্ষে ৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৭৫ জন। হাসপাতাল কর্মকর্তা এবং সেনাবাহিনী একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2008, 10:04 AM

Updated : 26 Aug 2022, 01:51 PM

কলম্বো, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - শ্রীলংকার রাজধানী কলম্বোর একটি বাণিজ্যিক এলাকায় শুক্রবার একটি পুলিশ বাসে বিস্ফোরণে কমপক্ষে ৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৭৫ জন। হাসপাতাল কর্মকর্তা এবং সেনাবাহিনী একথা জানিয়েছে। সেনাবহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার উদয়া নানায়েক্কারা বলেছেন, "ওই বিস্ফোরণে ৬ জন নিহত হয়েছেন"। তিনি আরও জানান, "ওই হামলার লক্ষ্য ছিল একটি পুলিশ বাস। একটি মোটর সাইকেল বাসটিতে এসে আঘাত হানলে ওই বিস্ফোরণ ঘটে।" কলম্বোর ন্যাশনাল হাসপাতালের চিকিৎসক হেক্টর বিরাসিংহে জানান, বিস্ফোরণে আহত ৭৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বিস্ফোরণ সম্পর্কে বিস্তারিত আর কিছু জানায়নি সেনাবাহিনী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৫২৮ ঘ.