২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ১৮ জন নিহত

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশে বৃহস্পতিবার এক আত্মঘাতী বোমা হামলায় পুলিশসহ ১৮ জন নিহত এবং আরও ১৫ জন আহত হয়েছে। কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2008, 11:48 AM

Updated : 26 Aug 2022, 01:50 PM

হেরাত, আফগানিস্তান, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশে বৃহস্পতিবার এক আত্মঘাতী বোমা হামলায় পুলিশসহ ১৮ জন নিহত এবং আরও ১৫ জন আহত হয়েছে। কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। কর্মকর্তারা জানান, ফারাহ'র দেল আরাম অঞ্চলে পুলিশ ফাঁড়ির কাছে একটি বাজারে ওই আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। ফারাহ প্রদেশের গভর্নর রুহুল আমিন টেলিফোনে রয়টার্সকে বলেন, "হামলায় পুলিশসহ ১৮ জন নিহত হয়েছে।" তিনি আর জানান, আফগান নারীরা যে রকম বোরকা পরে হামলাকারী সে রকম বোরকা পরা ছিল। দেল আরামের পুলিশ কর্মকর্তা জুমান খান বলেন, "হামলায় ১৮ জন নিহত হয়েছে বলে আমি জানতে পেরেছি। হামলাকারী নারী নাকি পুরুষ, অথবা সে বোরকা পরা ছিল কিনা তা আমি জানি না।" ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, হামলায় দুটি পুলিশের গাড়ি বিধ্বস্ত হয়েছে। ২০০১ সালে মার্কিন অভিযানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই তালেবান যোদ্ধারা আত্মঘাতী হামলা চালিয়ে আসছে। তালেবান মুখপাত্র ক্বারি মোহাম্মদ ইউসুফ রয়টার্সকে জানান, তাদের এক সদস্য ওই হামলা চালিয়েছে এবং তিনি একজন পুরুষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এফএইচবি/১৭৩০ ঘ.