২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে ভূমিকম্পে নিহতের সংখ্যা ১৯,৫০০ ছাড়িয়েছে : সিনহুয়া

চীনে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ১৯ হাজার ৫শ' ছাড়িয়ে গেছে। সিচুয়ান প্রদেশ সরকারের উদ্ধৃতি দিয়ে চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া বৃহস্পতিবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2008, 10:24 AM

Updated : 26 Aug 2022, 01:50 PM

বেইজিং, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- চীনে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ১৯ হাজার ৫শ' ছাড়িয়ে গেছে। সিচুয়ান প্রদেশ সরকারের উদ্ধৃতি দিয়ে চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া বৃহস্পতিবার একথা জানিয়েছে। এর আগে বুধবার বার্তা সংস্থাটি জানায় নিহতের সংখ্যা প্রায় ১৫ হাজার। এছাড়া এখনো অসংখ্য মানুষ ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে আছে। এ কারণে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার সিনহুয়া জানিয়েছিল, ভূমিকম্পের কেন্দ্রস্থলে মিয়ানইয়াং শহরেই মাটির নিচে চাপা পড়েছে ১৮ হাজারের বেশি মানুষ। এর মধ্যে সেখানে ৩,৬২৯ জনের মৃত্যর খবর নিশ্চিত করে কর্তৃপক্ষ। গত সোমবার বিকালে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে গোটা চীন। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সিচুয়ান প্রদেশের পার্বত্যাঞ্চল। এর কম্পন অনুভূত হয় সুদূর থাইল্যান্ডেও। বেসামরিক প্রশাসন বিষয়ক মন্ত্রণালয়ের দুযোর্গ ব্যবস্থাপনা বিষয়ক শীর্ষ কর্মকর্তা ওয়াং ঝেনাইয়ো মঙ্গলবার সাংবাদিকদের বলেন, "আমাদের প্রথম দায়িত্ব্ হচ্ছে মানুষের জীবন বাঁচানো। যতক্ষণ সামান্য আশা আছে, তাদের রক্ষা করতে আমরা চেষ্টা করে যাব।" এই মুহূর্তে দুর্গত এলাকায় ভূমি-ধ্বসের আশঙ্কাই জীবিত মানুষের এবং উদ্ধার তৎপরতার জন্য সবচেয়ে বড় হুমকি বলে তিনি জানান। ১৯৭৬ সালের পর চীনে এটিই সবচে বড় ধরনের ভূমিকম্প। ওই বছর চীনে ভূমিকম্পে নিহতের সংখ্যা ছিল ৩,০০,০০০। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬০৭ ঘ.