২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খসড়া সংবিধানে ৯২ শতাংশ জনসমর্থন আছে: মিয়ানমার

মিয়ানমারে সামরিক জান্তা সরকারের প্রণীত খসড়া সংবিধানে ৯২ শতাংশ জনসমর্থন আছে বলে দাবি করা হয়েছে। বৃহস্পতিবার মিয়ানমারের রাষ্ট্রীয় বেতার জানায়, প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের পর খসড়া সংবিধান প্রশ্নে দ'ুদফা গলভোটের প্রথম দফায় জনগণ বিস্ময়কারভাবে এটি অনুমোদন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2008, 08:23 AM

Updated : 26 Aug 2022, 01:50 PM

ইয়াঙ্গুন, বৃহস্পতিবার মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মিয়ানমারে সামরিক জান্তা সরকারের প্রণীত খসড়া সংবিধানে ৯২ শতাংশ জনসমর্থন আছে বলে দাবি করা হয়েছে। বৃহস্পতিবার মিয়ানমারের রাষ্ট্রীয় বেতার জানায়, প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের পর খসড়া সংবিধান প্রশ্নে দ'ুদফা গলভোটের প্রথম দফায় জনগণ বিস্ময়কারভাবে এটি অনুমোদন করেছে। গত শনিবার অনুষ্ঠিত প্রথম দফা গণভোটে ৯২ শতাংশের বেশি ভোট গণনার ফলাফল খসড়া সংবিধানের পক্ষে গেছে। এই গণভোট মিয়ানমার জান্তা সরকারের গৃহীত ৭ দফা গণতান্ত্রিক রোডম্যাপ বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সমালোচকরা বলছেন, এই রোডম্যাপ মিয়ানমারে কেবল সেনাশাসনই দীর্ঘায়িত করবে। ঘূর্ণিঝড় নার্গিসে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে গণভোট অনুষ্ঠান হবে ২৪ মে। জান্তা সরকার একথা জানিয়েছে। নতুন এই সংবিধানের বদৌলতে সেনাবাহিনী পার্লামেন্টে এমনিতেই ২৫ শতাংশ আসন পেয়ে গেছে। দখল করে নিয়েছে গুরুত্বপূর্ণ মন্ত্রীপদগুলো। এমনকী ইচ্ছামত সংবিধান বাতিল করার ক্ষমতাও পেয়ে গেছে তারা। ১৯৯০ সালের নির্বাচনের পর মিয়ানমারে এটাই প্রথম গণভোট। ১৯৯০ সালের নির্বাচনে হেরে গণতান্ত্রিক নেত্রী অং সান সুচির দলের হাতে ক্ষমতা হস্তান্তরে অস্বীকৃতি জানিয়ে সামরিক জান্তা ক্ষমতা দখল করে। বিরোধীদল এবং পশ্চিমা সরকারগুলো এর বিরুদ্ধাচরণ করে আসছে। শনিবারের গণভোট সম্পর্কে বিরোধী দল এনএলডির মুখপাত্র নিয়ান উইন বলেছেন, এটি পুরোপুরি একটি ধোঁকাবাজি এবং জালিয়াতি। তিনি বলেন, কিছু কিছু ভোট কেন্দ্রে ভোটারদের কিছুই করতে দেওয়া হয়নি। কর্মকর্তারা নিজেরাই ইচ্ছামত ব্যালটে সিল দিয়েছে। সরকার ঘূর্ণিঝড়ে আক্রান্ত হয়নি এমন এলাকাগুলোতে গণভোট অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে এবং ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ভোট দু সপ্তাহ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৩১২ঘ.