২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০০৮ সালের মধ্যেই বাণিজ্য চুক্তি সম্ভব: ডব্লিউটিও প্রধান

বিশ্ব বাণিজ্য আলোচনার দীর্ঘ সূত্রিতার পরও এ বছরের মধ্যেই বাণিজ্য চুক্তি সম্ভব বলে মনে করেন বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)'র প্রধার পাসকাল লামি। প্যারিসের 'এল ইকো' সংবাদপত্রের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি একথা জানান। মঙ্গলবার লামির এ সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2008, 09:56 AM

Updated : 26 Aug 2022, 01:50 PM

প্যারিস, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বিশ্ব বাণিজ্য আলোচনার দীর্ঘ সূত্রিতার পরও এ বছরের মধ্যেই বাণিজ্য চুক্তি সম্ভব বলে মনে করেন বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)'র প্রধার পাসকাল লামি। প্যারিসের 'এল ইকো' সংবাদপত্রের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি একথা জানান। মঙ্গলবার লামির এ সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে। তিনি বলেন, "২০০৮ সালের মধ্যে চুক্তি সম্পন্ন করার জন্য রাজনৈতিক ও কৌশলগত সংহতির প্রয়োজন রয়েছে।" সেইসঙ্গে তিনি আরও বলেন, চূড়ান্ত খসড়া প্রস্তুতের সময় দিতে এখন একটি সমঝোতায় পৌঁছতে হবে। বিশ্ব বাণিজ্য সংস্থা'র দোহা রাউন্ডে গরীব দেশগুলোর রপ্তানি বাড়াতে সহায়তা প্রদান এবং বৈশ্বিক অর্থনীতিকে চাঙ্গা করার জন্য নতুন বিশ্ব বাণিজ্য চুক্তির বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয় ২০০১ সালে। কিন্তু রপ্তানির বাধা কিভাবে কমানো যায় সে বিষয়ে দ্বিমতের কারণে তারা কয়েকদফায় সময় বাড়িয়েও চুক্তি করতে ব্যর্থ হয়। লামি জানান, ডব্লিউটিও এই মাসের শেষের দিকে বাণিজ্য চুক্তির অগ্রগতি নিশ্চিত করতে মন্ত্রী পর্যায়ের একটি বৈঠক করার চিন্তা ভাবনা করছে। যদিও বৈঠকের তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। সংস্থাটির প্রধান বলেন, "এটা এখনও করা যেতে পারে। প্রধান রাজনৈতিক নেতারা একমত হয়েছেন যে, এ বছরের মধ্যে আমাদের আলোচনা সম্পূর্ণ করা দরকার।" সেইসঙ্গে তিনি আরও বলেন, এই চুক্তি সম্পাদন করতে হলে বিশ্ব নেতাদের এখনও কৃষি ভর্তূকি, কৃষি ক্ষেত্রে এবং শিল্প ক্ষেত্রে আমদানি-রপ্তানি শুল্কের বিষয়ে একমত হওয়া জরুরি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৫৪৮ ঘ.