২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে টর্ণেডোয় ২১ জন নিহত, আহত শতাধিক

যুক্তরাষ্ট্রে এ সপ্তাহে প্রলয়ংকরী টর্ণেডোয় অন্ততপক্ষে ২১ জন নিহত এবং শতাধিক লোক আহত হয়েছে। বিধ্বস্ত হয়েছে বাড়িঘর, উল্টে গেছে গাড়ি, উপড়ে গেছে গাছ, ছিঁড়ে গেছে বৈদ্যুতিক তার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2008, 08:17 AM

Updated : 26 Aug 2022, 01:50 PM

আটলাণ্টা, ১২ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রে এ সপ্তাহে প্রলয়ংকরী টর্ণেডোয় অন্ততপক্ষে ২১ জন নিহত এবং শতাধিক লোক আহত হয়েছে। বিধ্বস্ত হয়েছে বাড়িঘর, উল্টে গেছে গাড়ি, উপড়ে গেছে গাছ, ছিঁড়ে গেছে বৈদ্যুতিক তার। কর্তৃপক্ষ জানিয়েছে, মিসৌরি অঙ্গরাজ্যে নিহত হয়েছে ১৪ জন, ওকলাহোমায় ৬ জন এবং জজর্জিয়ায় একজন নিহত হয়েছে। শনিবার কানসাস এবং ওকলাহোমা হয়ে রোববার ঝড় বয়ে গেছে জর্জিয়ার ওপর দিয়ে। জর্জিয়া কর্তৃপক্ষ এর আগে এই অঙ্গরাজ্যে ২ জন নিহত হয়েছে বলে জানিয়েছিল। মিসৌরির এমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি সুসি স্টোনার বলেছেন, "ওকলাহোমা সীমান্তবর্তী মিসৌরির নিউটন কাউন্টিতে ১২ জন নিহত হয়েছে এবং দেড়শ' বাড়ী বিধ্বস্ত হয়েছে।" কানসাস সিটির ১৭০ মাইল দক্ষিণে নিউটন কাউন্টির ছোট্ট র‌্যাসাইন স