২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারে রওনা হয়েছে মার্কিন ত্রাণবাহী বিমান

ঘূর্ণিঝড় দূর্গত মিয়ানমারে রওনা হয়েছে মার্কিন ত্রাণবাহী 'অ্যামেরিকান সি-৩০' সামরিক পরিবহন বিমান। মিয়ানমারের উদ্দেশে রওনা দেওয়া ত্রাণবাহী প্রথম মার্কিন বিমান এটি। সোমবার থাই বিমান ঘাঁটি থেকে বিমানটি মিয়ানমারের উদ্দেশ্যে রওনা দেয়। বিমানে করে মিয়ানমারের ঘূর্ণিঝড় দূর্গতদের জন্য পানি, মশারি, কম্বলসহ বিভিন্ন ত্রাণসামগ্রী নিয়ে যাওয়া হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2008, 06:27 AM

Updated : 26 Aug 2022, 01:50 PM

ইউ তাপাও এয়ারবেজ, থাইল্যান্ড, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি) - ঘূর্ণিঝড় দূর্গত মিয়ানমারে রওনা হয়েছে মার্কিন ত্রাণবাহী 'অ্যামেরিকান সি-৩০' সামরিক পরিবহন বিমান। মিয়ানমারের উদ্দেশে রওনা দেওয়া ত্রাণবাহী প্রথম মার্কিন বিমান এটি। সোমবার থাই বিমান ঘাঁটি থেকে বিমানটি মিয়ানমারের উদ্দেশ্যে রওনা দেয়। বিমানে করে মিয়ানমারের ঘূর্ণিঝড় দূর্গতদের জন্য পানি, মশারি, কম্বলসহ বিভিন্ন ত্রাণসামগ্রী নিয়ে যাওয়া হচ্ছে। প্রথম এই ফ্লাইট মিয়ানমারে পৌঁছালে পরবর্তীতে সেখানে আরও ত্রাণ সরবরাহের পথ প্রশস্ত হবে বলেই মনে করছেন মার্কিন কর্মকর্তারা। বিশেষজ্ঞরা বলছেন, মিয়ানমারে যে ত্রাণ পাঠানো হচ্ছে তা চাহিদার তুলনায় খুবই অপ্রতুল। যদিও মিয়ানমারে ত্রাণ সরবরাহ শুরু হওয়াটা পরিস্থিতি উন্নতির লক্ষণ। মার্কিন ত্রাণবাহী বিমান সোমবারের ইয়াঙ্গুনে পৌঁছার কথা। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, ত্রাণ যাদেও প্রয়োজন তাদেও এক তৃতীয়াংশেরও কম লোকের কাছে তা পৌছাচ্ছে। আর সবচে বেশী দূর্গত এলাকাগুলোতে ত্রাণ পৌঁছানোও একটি কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সোমবার মিয়ানমার টেলিভিশন জানিয়েছে, ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮, ৪৫৮ তে। আর ৩৩ হাজার ৪১৬ জন এখনও নিখোঁজ। অন্যদিকে, ত্রাণ সংস্থাগুলো বলছে, ঘূর্ণিঝড়ে ১ লাখ লোক নিহত হয়েছে। বিশুদ্ধ পানি ও স্যানিটেশনের অভাবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও সতর্ক করেছে তারা। মিয়ানমাওে সাইক্লোন নার্গিস আঘাত হানার ৯ দিন পরও উদ্বাস্তু হয়ে আছে বহু মানুষ। অস্থায়ী ক্যাম্পে আশ্রয় খোঁজার চেষ্টায় আছে তারা। দূর্গত এইসব মানুষের জন্য ১৮৭ মিলিয়ন ডলার সাহায্যেও আবেদন জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘ বলছে, বাস্তুচ্যুত ওইসব মানুষের জন্য জরুরি ভিত্তিতে খাবার, পানি, আশ্রয় এবং চিকিৎসা সাহায্য দরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১২৪৪ঘ.