বাগদাদ, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের রাজধানী বাগদাদে রোববার থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। দু'একটি বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটলেও বাগদাদ মোটামুটি শান্ত ছিল বলে জানিয়েছে সরকারি কর্মকর্তারা।
ইরাকে শনিবার যুদ্ধবিরতিতে সম্মত হয় সরকার ও প্রভাবশালী শিয়া নেতা মুকতাদা আল সদরপন্থি গ্র"পগুলো। বাগদাদের পূর্বাঞ্চলে নিরাপত্তাবাহিনী ও বিদ্রোহীদের সপ্তাহব্যাপী সংঘর্ষ বন্ধের উদ্দেশ্যে ওই যুদ্ধবিরতি চুক্তি করা হয়।
মার্কিন বাহিনী রোববার জানিয়েছে, বিদ্রোহীরা যুদ্ধবিরতি ঠিকমতো মেনে চলছে কিনা বোঝার জন্য তারা সামরিক কর্মকাণ্ড স্থগিত রেখেছে। তবে এক মুখপাত্র জানিয়েছেন, দক্ষিণাঞ্চলীয় সদর সিটিতে বিদ্রোহীরা মার্কিন সেনাদের লক্ষ্য করে হামলা চালাতে চাইলে সেখানে সংঘর্ষ হয়েছে। মার্কিন বাহিনী এক বিদ্রোহী যোদ্ধাকে গুলি করে হত্যা করেছে।
বাগদাদে মার্কিন বাহিনীর মুখপাত্র কর্নেল স্টিভেন স্টুভার বলেন, "এই যুদ্ধবিরতি আমাদের কর্মকাণ্ডে কোনো পরিবর্তন আনবে না। কেউ আমাদের দিকে রকেট ছুঁড়লে এবং আমাদের লক্ষ্য করে বোমা ফাটাতে চাইলে আমরা তাকে হত্যা করব।"
সদর সিটির লোকজন জানিয়েছে, রোববারও সেখানে সামান্য সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সদর সিটিতে জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর সা
bdnews24