বাগদাদ, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রযটার্স) - ইরাকের উত্তরাঞ্চলের মসুল থেকে সন্দেহভাজন আল কায়েদা নেতা আবু আইয়াব আল-মাসরি ওরফে আবু হামজা আল-মুহাজিরকে গ্রেপ্তার করেছে ইরাকি নিরাপত্তা বাহিনী। ইরাকি কর্মকর্তারা শুক্রবার একথা জানিয়েছেন।
বাগদাদে অবস্থানরত মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, আটককৃত ব্যক্তি আবু আইয়াব আল-মাসরি ওরফে আবু হামজা আল-মুহাজির কিনা সে বিষয়টি তারা তদন্ত করে দেখছে।
যদি গ্রেপ্তারকৃত ব্যক্তি আল কায়েদার ওই নেতা হয় তবে এটা উত্তর ইরাকে আল কায়েদার জন্য আর একটা ধাক্কা হবে। ওই অঞ্চলে গত বছর থেকে মার্কিন সেনাবাহিনী আল কায়েদা বিরোধী অভিযান পরিচালনা করে আসছে। সা
bdnews24