২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল পাকিস্তান

পাকিস্তান বৃহস্পতিবার পরমাণু অস্ত্র বহনে সক্ষম একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। দেশটির সেনাবাহিনী এ কথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2008, 08:22 AM

Updated : 26 Aug 2022, 01:49 PM

ইসলামাবাদ, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তান বৃহস্পতিবার পরমাণু অস্ত্র বহনে সক্ষম একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। দেশটির সেনাবাহিনী এ কথা জানিয়েছে। সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, হাতফ-৭ (রাআদ) ক্ষেপণাস্ত্রটি বিমান থেকে নিক্ষেপ করা যাবে। এটি ৩৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। বিবৃতিতে বলা হয়েছে, "এটা স্থল ও সমুদ্রে পাকিস্তানের কৌশলগত সক্ষমতার এক বিশাল অর্জন।" পাকিস্তানের সেনাবাহিনী আরও জানায়, ক্ষেপণাস্ত্রটি সব ধরনের যুদ্ধাস্ত্র বহন এবং সুনির্দিষ্ট লক্ষ্য বস্তুতে হামলা করতে সক্ষম। অন্যদিকে, বুধবার ভারত একটি দূর পাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। পরমাণু অস্ত্র বহনে সক্ষম ভারতে ক্ষেপণাস্ত্রটি ৩ হাজার কিলোমিটার বা ১ হাজার ৯ শ' মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হাণতে সক্ষম। ভারত পাকিস্তান প্রতিবেশি দুই দেশ একে অন্যকে জানিয়ে ক্ষেপণাস্ত্রে পরীক্ষা চালিয়ে থাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এফএইচবি/১৪০০ ঘ.