২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৈরুতের রাস্তায় সরকার ও হিজবুল্লাহ অনুসারীদের সংঘর্ষ

লেবাননের রাজধানী বৈরুতে বুধবার সরকার সমর্থদের সঙ্গে হিজবুল্লাহ-নেতৃত্বাধীন বিরোধীদলের অনুগত বন্দুকধারীদের সংঘর্ষ হয়েছে। ইরানের মদদপুষ্ট হিজবুল্লাহ সমর্থকরা টায়ার ও পুরানো গাড়ি জ্বালিয়ে বৈরুতের প্রধান প্রধান সড়কগুলো বন্ধ করে দেয়। ফলে বিমানবন্দর ও সমুদ্রবন্দর থেকে বিচ্ছিন্ন হয়ে শহর প্রায় অচল পড়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2008, 02:50 PM

Updated : 26 Aug 2022, 01:48 PM

বৈরুত, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লেবাননের রাজধানী বৈরুতে বুধবার সরকার সমর্থদের সঙ্গে হিজবুল্লাহ-নেতৃত্বাধীন বিরোধীদলের অনুগত বন্দুকধারীদের সংঘর্ষ হয়েছে। ইরানের মদদপুষ্ট হিজবুল্লাহ সমর্থকরা টায়ার ও পুরানো গাড়ি জ্বালিয়ে বৈরুতের প্রধান প্রধান সড়কগুলো বন্ধ করে দেয়। ফলে বিমানবন্দর ও সমুদ্রবন্দর থেকে বিচ্ছিন্ন হয়ে শহর প্রায় অচল পড়ে। হিজবুল্লাহ নিজেদের আলাদা টেলিযোগাযোগ নেটওয়ার্ক পরিচালনা ও বৈরুত বিমানবন্দরে গোয়েন্দা ক্যামেরা বসিয়ে রাষ্ট্রের সার্বভৌমত্ত্ব খর্ব করছে বলে সরকার অভিযোগ করার পরদিন থেকে এই সংঘর্ষ শুরু হল। অন্যদিকে, শ্রমিকরা আরও বেশি বেতন-ভাতার দাবিতে ধর্মঘট শুরু করায় বিমান চলাচল ছয় ঘন্টার জন্য স্থগিত করা হয়। হিজবুল্লাহ নেতৃত্বাধীন বিরোধীরা শ্রমিকদের এই ধর্মঘটে সমর্থন দিচ্ছে। নিরাপত্তা সূত্র জানিয়েছে, বৈরুতের নৌয়েরি, রাস আল নাবে ও ওয়াটা আল মুসাইতাবহ এলাকায় সরকার সমর্থক ও হিজবুল্লাহপন্থিদের মধ্যে গুলি বিনিময় ও গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়েছে কিনা জানা যায়নি। এছাড়া ক্ষমতাসীন জোটের নেতা সাদ-আল হারিরির নেতৃত্বাধীন রাজনৈতিক গ্র"পের দুটি কার্যালয় বিরোধী বন্দুকধারীরা দখল করে নিয়েছে। সুন্নি ও শিয়াদের মধ্যে উত্তেজনাপূর্ণ এলাকা হিসেবে পরিচিত বৈরুতের মাজরা এলাকায় বিরোধী দুই পক্ষের লোকজন একে অপরের দিকে পাথর ছুঁড়েছে বলে জানা গেছে। তবে এ সময় সেনাবাহিনী কোনো পদক্ষেপ নেয়নি এবং রাস্তা থেকে ব্যারিকেড সরানোর কোনো চেষ্টা করেনি বলে জানা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/২০০৫ ঘ.