মস্কো, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অনানুষ্ঠানিকভাবে রাশিয়ার ক্ষমতা নিলেন দিমিত্রি মেদভেদেভ। বুধবার তিনি প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। এর মধ্য দিয়ে রাশিয়া প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর দ্বৈত শাসন ব্যবস্থার যুগে প্রবেশ করল।
শপথ শেষে রাশিয়ার প্রেসিডেন্টের প্রতীক দুই মাথার ঈগলের একটি সোনার চেইন গ্রহণ করে প্রথম মন্তব্যে মেদভেদেভ জানিয়েছেন, তার সরকার বাক স্বাধীনতা ও আইনের শাসনের বিষয়টি জোর দেবে। সাবেক বাণিজ্যিক আইনজীবী ৪২ বছর বয়সী মেদভেদেভ দীর্ঘদিন ধরে প্রেসিডেন্ট পুতিনের মিত্র হিসেবে পরিচিত।
শপথ গ্রহণ অণুষ্ঠানে আমন্ত্রিত দুই হাজার অথিতিকে উদ্দেশ্য করে মেদভেদেভ বলেন, "আমি মনে করি, নাগরিক ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করাই হবে আমার লক্ষ্য।" অনুষ্ঠানটি সরাসরি টেলিভিশনে প্রচার করা হয়।
তিনি আরও বলেন, "আইনের প্রতি প্রকৃত সম্মান নিশ্চিত করতে ও আধুনিক উন্নয়নকে বাধাগ্রস্তকারী আইনি নাস্তিবাদের বিরুদ্ধে আমাদেরকে অবশ্যই লড়তে হবে।"
অনুষ্ঠানে যোগ দিতে নিজেই একটি মার্সিডিস লিমুজিন চালিয়ে ক্রেমলিনে পৌঁছান মেদভেদেভ। তবে এ সময় তাকে নিরাপত্তা দিয়েছে, মটরসাইকেল নিয়ে ১১ জন কমান্ডো।
তেলের উচ্চ মূল্যের ভিত্তি করে গতিশীল অর্থনীতি পাচ্ছেন মেদভেদেভ। তবে তার জন্য অপেক্ষা করছে অন্য অনেক কঠিন চ্যালেঞ্জ। এগুলোর মধ্যে আছে দুর্নীতি, দ্রুত বর্ধমান মূদ্রাস্ফীতি, জনসংখ্যা কমে যাওয়া, শিল্প ও চাষাবাদে দুরবস্থা এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশগুলোসহ পশ্চিমাদের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন।
মেদভেদেভের শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট ভ
bdnews24