২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সর্বশেষ দুই বড় প্রাইমারিতে হিলারি-ওবামার লড়াই

ইন্ডিয়ানা ও নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে মঙ্গলবার সর্বশেষ দুটি বড় প্রাইমারিতে লড়াইয়ের মুখোমুখি হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের মনোনয়ন প্রত্যাশী দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিলারি ক্লিনটন ও বারাক ওবামা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2008, 04:19 PM

Updated : 26 Aug 2022, 01:48 PM

ওয়াশিংটন, মে ৬ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)--- ইন্ডিয়ানা ও নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে মঙ্গলবার সর্বশেষ দুটি বড় প্রাইমারিতে লড়াইয়ের মুখোমুখি হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের মনোনয়ন প্রত্যাশী দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিলারি ক্লিনটন ও বারাক ওবামা। ওবামা ও হিলারির হাড্ডাহাড্ডি লড়াইয়ে এই দুই রাজ্যের প্রতিযোগিতাটা দুজনের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগস্টে পার্টির নোমিনেশন কনভেনশনের আগে দুই প্রার্থীর জন্য এটিই বড় লড়াই। এরপর রাজ্যভেদে আর মাত্র ৬টি প্রতিযোগিতা বাকি থাকবে। জরিপে দেখা যাচ্ছে, ইন্ডিয়ানায় দুজনের মধ্যে প্রতিযোগিতা হতে পারে হাড্ডাহাড্ডি। অন্যদিকে, নর্থ ক্যারোলাইনায় ওবামার চেয়ে ভোটে এগিয়ে যেতে পারেন হিলারি। তবে ওবামা ইতমধ্যেই সোমবার হলিউড অভিনেতা টম হ্যাঙ্কসের সমর্থন পেয়ে জনসমর্থনের পাল্লা ভারী করে নিয়েছেন। এপি'র হিসাবমতে, ওবামা আগস্টের পার্টি নোমিনেশন কনভেনশনের আগেই ১,৭৪৫ থেকে ১,৬০৮ জন ডেলিগেটের সমর্থন পেয়ে এগিয়ে আছেন। সংবাদদাতারা বলছেন, বাকি প্রাইমারিগুলোতে ডেলিগেটদের সমর্থনের ভিত্তিতে ওবামাকে টপকে যাওয়া অপর প্রার্থী অর্থাৎ, হিলারির পক্ষে অসম্ভব। কারণ, তা হতে হলে হিলারিকে প্রয়োজনীয় ২,০২৫ ডেলিগেটেরও বেশি সমর্থন পেতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২০৮ঘ.