২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে আগ্রহী চীন

চীনের প্রেসিডেন্ট হু জিনতাও জাপানের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার সম্পর্ক গড়ার আগ্রহ প্রকাশ করেছেন। দুদেশের মধ্যে বন্ধুত্বের পরিবেশ গড়তে তিনি দুটো পাণ্ডা বিনিময়ের প্রস্তাব দেন। এশিয়ায় উত্তেজনাপূর্ণ চীন-জাপান সম্পর্কের মধ্যে আস্থার পরিবেশ গড়তে মঙ্গলবার রাষ্ট্রীয় সফরে টোকিওয় পৌঁছেই এ চেষ্টা নেন চীনের প্রেসিডেন্ট হু জিনতাও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2008, 03:32 PM

Updated : 26 Aug 2022, 01:48 PM

টোকিও, মে ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- চীনের প্রেসিডেন্ট হু জিনতাও জাপানের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার সম্পর্ক গড়ার আগ্রহ প্রকাশ করেছেন। দুদেশের মধ্যে বন্ধুত্বের পরিবেশ গড়তে তিনি দুটো পাণ্ডা বিনিময়ের প্রস্তাব দেন। এশিয়ায় উত্তেজনাপূর্ণ চীন-জাপান সম্পর্কের মধ্যে আস্থার পরিবেশ গড়তে মঙ্গলবার রাষ্ট্রীয় সফরে টোকিওয় পৌঁছেই এ চেষ্টা নেন চীনের প্রেসিডেন্ট হু জিনতাও। জাপানে কোনো চীনা নেতার এটি ২য় সফর। তিব্বতের অস্থিরতায় ভেস্তে যেতে বসা আসন্ন বেইজিং অলিম্পিক গেমস নিয়ে উদ্বিগ্ন আন্তর্জাতিক স