২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ায় ভূমিধ্বসে ১২ জন নিহত

ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশে ফ্রিপোর্ট-ম্যাকমোরান কোম্পানি পরিচালিত তামা ও সোনার খনির কাছে ভূমিধ্বসে সোমবার ১২ জন নিহত হয়েছে। তবে ওই ধ্বসের ঘটনায় খনির কার্যক্রম বাধাগ্রস্থ হয়নি। মঙ্গলবার কর্মকর্তারা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2008, 11:05 AM

Updated : 26 Aug 2022, 01:48 PM

তিমিকা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশে ফ্রিপোর্ট-ম্যাকমোরান কোম্পানি পরিচালিত তামা ও সোনার খনির কাছে ভূমিধ্বসে সোমবার ১২ জন নিহত হয়েছে। তবে ওই ধ্বসের ঘটনায় খনির কার্যক্রম বাধাগ্রস্থ হয়নি। মঙ্গলবার কর্মকর্তারা একথা জানিয়েছেন। নিকটবর্তী মিমিকা প্রদেশের গডহেলপ কোরনেলিস মানসেমব্রা জানান, সোমবার রাতে নদীর পাড় ধ্বসে স্থানীয় খনি শ্রমিকরা মাটি চাপা পড়ে। তিনি বলেন, "তারা ফ্রিপোর্টের কর্মী না। তারা স্থানীয় খনি কর্মী। তবে তারা প্রায়ই ফ্রিপোর্ট এলাকায় খনন কাজ করে থাকে। সোনার খোঁজে এখানে খনন কাজে আসে হাজার হাজার লোক।" পুলিশ এ পর্যন্ত ১২ টি লাশ উদ্ধার করেছে। ইন্দোনেশিয়া ফ্রিপোর্টের মুখপাত্র মিন্দো পানগারিবুয়ান জানান, "ভুমিধ্বস হয়েছে খনি এলাকার বাইরে। ফলে কোম্পানির কার্যক্রমের কোনো ব্যাঘাত ঘটেনি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫৩০ ঘ.