ইয়াঙ্গুন, মে ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিয়ানমারে শনিবার ভোরে আঘাত হানা প্রবল ঘূর্ণিঝড় নার্গিসে নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ১৫ হাজার হয়েছে। এছাড়া ১২০ মাইল বেগের এ ঘূর্ণিঝড়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় উদ্ধার কাজ শুরু হওয়ার পরিপ্রেক্ষিতে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। মঙ্গলবার মিয়ানমারের সামরিক সরকারের পররাষ্ট্রমন্ত্রী একথা জানিয়েছেন। (বিস্তারিত আসছে)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/১০৪৫ ঘ.
bdnews24