২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে আরও ৭ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আফগানিস্তানে আগামী বছর আরও প্রায় ৭ হাজার সেনা পাঠানোর চিন্তা-ভাবনা করছে যুক্তরাষ্ট্র। আফগান যুদ্ধে ন্যাটো মিত্ররা কম সেনা পাঠানোয় যে ঘাটতির সৃষ্টি হয়েছে তা পূরণের লক্ষ্যে এমন চিন্তা করছে যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্ক টাইমস পত্রিকা শনিবার এক প্রতিবেদনে একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2008, 11:05 AM

Updated : 26 Aug 2022, 01:47 PM

নিউ ইয়র্ক, মে ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আফগানিস্তানে আগামী বছর আরও প্রায় ৭ হাজার সেনা পাঠানোর চিন্তা-ভাবনা করছে যুক্তরাষ্ট্র। আফগান যুদ্ধে ন্যাটো মিত্ররা কম সেনা পাঠানোয় যে ঘাটতির সৃষ্টি হয়েছে তা পূরণের লক্ষ্যে এমন চিন্তা করছে যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্ক টাইমস পত্রিকা শনিবার এক প্রতিবেদনে একথা জানিয়েছে। আফগানিস্তানে বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রায় ৩৪ হাজার সেনা মোতায়েন আছে। প্রতিবেদনে বলা হয়েছে, এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের এ সেনা বৃদ্ধির ফলে আফগান যুদ্ধ "আবারও আমেরিকানির্ভর" হয়ে উঠবে এবং দেশটিতে মোতায়েন বিদেশি সেনাদের দুই-তৃতীয়াংশই হবে তাদের। বুশ প্রশাসনের নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, প্রায় সাত হাজার অতিরিক্ত সেনা পাঠানোর মধ্য দিয়ে আফগানিস্তানে মার্কিন সেনার সংখ্যা প্রায় ৪০ হাজারে পৌঁছুবে। এমন হলে তখন তা পরিণত হবে ২০০১ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আগ্রাসন শুরুর পর আফগানিস্তানে সবচেয়ে বেশি সংখ্যক মার্কিন সেনা উপস্থিতি। পত্রিকাটি আরও জানিয়েছে, আফগানিস্তানে সেনা বৃদ্ধি করতে হলে যুক্তরাষ্ট্রকে ইরাক থেকে সেনা কমাতে হবে। সা