জেনিন, পশ্চিম তীর, মে ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় জেনিন শহরে আইনশৃঙ্খলা জোরদার করতে নিরাপত্তা অভিযান চালানোর পরিকল্পনা করেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এ উদ্দেশ্যে শনিবার সেখানে আব্বাসের অনুগত সেনা মোতায়েন শুরু হয়েছে।
আব্বাসের সরকার যে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে উদ্যোগী তা প্রদর্শনের লক্ষ্যেই এ নিরাপত্তা অভিযান চালানো হচ্ছে।
শনিবার ইসরায়েলি বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পশ্চিম তীরের বিভিন্ন শহর থেকে প্রায় পাঁচশ' নিরাপত্তারক্ষীকে নিয়ে জেনিনের উদ্দেশ্যে বেশ কয়েকটি বাস ও জিপ রওনা হয়েছে। তারা জেনিনে থাকা দেড়শ' নিরাপত্তারক্ষীর সঙ্গে এ অভিযানে যোগ দেবে। এসব সেনার কয়েকজন যুক্তরাষ্ট্রের অর্থায়নে জর্ডানে প্রশিক্ষণপ্রাপ্ত।
আব্বাসের বাহিনীর ক্ষমতা কেমন
bdnews24