বাগদাদ, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরানের সরকারকে শিয়া মিলিশিয়াদের সমর্থন দেওয়া বন্ধ করার আহ্বান জানানোর জন্য ওই দেশে প্রতিনিধিদল পাঠিয়েছেন ইরাকি প্রধানমন্ত্রী নুরি আল-মালিকি। বৃহস্পতিবার কর্মকর্তারা একথা জানিয়েছেন।
মালিকি'র 'ইউনাইটেড ইরাক অ্যালায়েন্স' বা ইউআইএ প্রতিনিধিরা বুধবার তেহরানের উদ্দেশ্যে বাগদাদ ত্যাগ করেছেন। ইরাকে বিপুল পরিমাণে ইরানি অস্ত্র পাওয়া গেছে মার্কিন বাহিনীর এই অভিযোগ উত্থাপনের পরপরই এ প্রতিনিধিদল পাঠাল ইরাক।
শিয়া দলের প্রভাবশালী পার্লামেন্ট সদস্য এবং মালিকির ঘনিষ্ট সহযোগী সামি আল-আসকারি বলেন, "সশস্ত্র দলগুলোকে অর্থ এবং সমর্থন দেওয়া বন্ধ করার জন্য চাপ প্রয়োগ করার উদ্দেশ্যে ইউআইএ প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে।"
ইরাকে মার্কিন বাহিনীর কমান্ডার জেনারেল ডেভিড পেত্রাউস লন্ডনে বলেন, গত মার্চে মালিকি মিলিশিয়াদের বিরুদ্ধে আক্রমণাত্মক অভিযান শুরু করলে বিপুল পরিমাণে ইরানি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, "এটা খুবই তাৎপর্যপূর্ণ।"
ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের সঙ্গে বেঠক শেষে পেত্রাউস বিবিসিকে বলেন, ইরানে তৈরী ১ হাজারের বেশি মর্টার, কয়েক'শ রকেট, বেশ কিছু গোলা এবং অনেক বর্মভেদী বোমা ইরাকে পাওয়া গেছে। বাগদাদে এটাই সর্বোচ্চ সংখ্যক তেহরানে তৈরী অস্ত্র উদ্ধারের ঘটনা বলেও জানান পেত্রাউস।
যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে বলেছে, ইরান মাহদি আর্মি বা ইরাকের বিরোধি দলের নেতা মুকতাদা আল-সদরের অনুসারীদের প্রশিক্ষণ ও অস্ত্র দিয়ে সহায়তা করছে। ইরান যুক্তরাষ্ট্রের এই অভিযোগ অস্বীকার করে আসছে।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস টেক্সাসে সাংবাদিকদের বলেন, "এটা একটা গুরত্বপূর্ণ পদক্ষেপ (প্রতিনিধি পাঠানোর পদক্ষেপ)।"
গেটস আরও বলেন, " আমার ধারণা, ইরানিরা ইরাকি সরকারের সঙ্গে কাজ করবে না ইরাকি সরকারকে উৎখাতে কাজ করবে ... ইরাকের সঙ্গে সেই ভবিষ্যতে সম্পর্ক নিয়ে ইরান যত
bdnews24