২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে হামলার পরিকল্পনা নেই: পেন্টাগন

যুক্তরাষ্ট্র ইরানে হামলার পরিকল্পনা করছে- এমন গুজব বুধবার নাকচ করে দিয়েছে মার্কিন সেনাবাহিনী। তবে পেন্টাগনের অভিযোগ ইরান আফগানিস্তানে তালেবানদের এবং ইরাকে বিদ্রোহীদের সহায়তা করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2008, 10:54 AM

Updated : 26 Aug 2022, 01:47 PM

ওয়াশিংটন, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্র ইরানে হামলার পরিকল্পনা করছে- এমন গুজব বুধবার নাকচ করে দিয়েছে মার্কিন সেনাবাহিনী। তবে পেন্টাগনের অভিযোগ ইরান আফগানিস্তানে তালেবানদের এবং ইরাকে বিদ্রোহীদের সহায়তা করছে। মার্কিন বাহিনীর কৌশলগত পরিকল্পনা বিষয়ক পরিচালক লে. জেনারেল জন শেটলার জানান, বিশ্বজুড়ে অসংখ্য সম্ভাব্য সংঘাতের বিষয়ে পেন্টগনের পরিকল্পনা থাকলেও ইরানে হামলার পরিকল্পনা বিষয়ে সেনাকর্মকর্তাদের কোনো নির্দেশ দেওয়া হয়নি। শেটলার পেন্টাগনে সাংবাদিকদের বলেন, "কোনো নির্দেশ নেই, বিশ্বের নির্দিষ্ট কোনো অঞ্চলকে নিয়ে নির্দিষ্ট পরিকল্পনার নির্দেশ দেওয়া হয়নি।" সাংবাদিকরা নির্দিষ্ট করে ইরান হামলার বিষয়ে সেনাদের কোনো নির্দেশ দেওয় হয়েছে কিনা জানতে চাইলে উত্তরে তিনি বলেন, "না।" ইরানে যুক্তরাষ্ট্র হামলা চালাতে পারে এই ধারণা প্রকাশ হওয়ার পরই শেটলার এই মন্তব্য করলেন। পারস্য উপসাগরে আরও একটি যুদ্ধবিমানবাহী জাহাজের আগমন উদ্বেগের সৃষ্টি করেছে। মার্কিন নৌবাহিনী জানিয়েছে, যুদ্ধ বিমানবাহী জাহাজের আগমন সাময়িক এবং নিয়মিত চলাচলের অংশ। এছাড়াও একটির বদলি হিসেবে অন্যটি এসেছে বলেও তারা জানিয়েছে। কিন্তু মার্কিন সামরিক অভিযানের পরিচালক লে. জেনারেল হাম জানান, পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধ জাহাজের উপস্থিতি ওই অঞ্চলে মার্কিন সেনাবাহিনীর সামর্থের সংকেত বহন করে। সেইসঙ্গে তিনি আরও জানান, এই সংকেত যে শুধু ইরানকে উদ্দেশ্য করে তা নয়। তিনি বলেন, "মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ব পরিচালনা করার ও নিয়ন্ত্রণ করার ইচ্ছা ও সামর্থ রয়েছে সকল জাতির জন্য এটা একটা বার্তা।" সেইসঙ্গে তিনি আরও বলেন, "বিষটি সবাইকে জানানোর এটা একটা সুযোগ।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/১৬৪৫ ঘ.