হংকং, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- হংকংয়ের সাই কুংয়ে বৃহস্পতিবার এক সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত এবং ৪৯ জন আহত হয়েছে। পুলিশ কর্মকর্তারা একথা জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, বাসটিতে করে খ্রিস্টান তীর্থ যাত্রীরা যাচ্ছিল। রাস্তার পাশে পিলারের সঙ্গে ধাক্কা লেগে বাসটি উল্টে গেলে ওই দুর্ঘটনা ঘটে।
বাসটিতে ৫৫টি আসন থাকলেও দুর্ঘটনার সময় এতে প্রায় ৬৫ জন যাত্রী ছিল বলে পুলিশ জানায়।
দেশটির একটি টেলিভিশনে দেখা যায় উদ্ধারকর্মীরা বিধ্বস্ত বাসের ছাদের একটি ফাঁকা জায়গা দিয়ে আটকে পড়া যাত্রীদের টেনে বের করছেন।
পূর্ব কুলুনের ট্রাফিক পুলিশ সুপার হু চাক-কান বলেন, "বাসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ছাদ ভেঙে ভেতরে ঢুকে গেছে। এর ফলে জরুরি সেবাদান এবং দমকলকর্মীদের উদ্ধার কাজ কঠিন হয়ে পড়েছে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এফএইচবি/১৬১৫ ঘ.
bdnews24