২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে বার্ড ফ্লু সতর্কতা জারি

নেপালে বার্ড ফ্লু সতর্কতা জারি করা হয়েছে। সেইসঙ্গে ভারত সংলগ্ন সীমান্তে মুরগির খামারে খামারে পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে। ২০০৬ সাল থেকে এসব এলাকায় লাখ লাখ মুরগী নিধনের পরও এই ভাইরাসের প্রকোপ কমেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2008, 01:22 PM

Updated : 26 Aug 2022, 01:46 PM

কাঠমাণ্ডু, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- নেপালে বার্ড ফ্লু সতর্কতা জারি করা হয়েছে। সেইসঙ্গে ভারত সংলগ্ন সীমান্তে মুরগির খামারে খামারে পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে। ২০০৬ সাল থেকে এসব এলাকায় লাখ লাখ মুরগী নিধনের পরও এই ভাইরাসের প্রকোপ কমেনি। নেপালে এখন পর্যন্ত বার্ডফ্লুতে কারও মৃত্যুর খবর পাওয়া না গেলেও তারা জানুয়ারিতে ভারত থেকে মুরগী আমদানি নিষিদ্ধ করেছে। ভারতের পশ্চিমবঙ্গের সঙ্গে উন্মুক্ত সীমান্তের কারণে নেপাল এই সতর্ক পদক্ষেপ নিয়েছে। পশ্চিমবঙ্গে বেশকয়েকবার বার্ডফ্লুর প্রদুর্ভাবের খবর পাওয়া গেছে। নেপালের প্রধান পশুস্বাস্থ্য পরিচালক মঙ্গলবার বলেছেন, "আমরা সতর্ক রয়েছি। বিশেষ করে সীমান্ত এলাকায়। ওই এলাকাকে সবচে ঝুঁকিপূর্ণ এলাকা হিসাবে ঘোষণা করা হয়েছে।" কর্মকর্তারা বলছেন, মুরগি চোরাচালান এবং ভারত থেকে পশুখাদ্য আমদানি ঝুঁকি বাড়াচ্ছে। নেপাল তাদের পূর্বাঞ্চলীয় ছয়টি জেলাকে 'সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ জোন' ঘোষণা দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯১৬ঘ.