২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিকেকে গেরিলাদের বিরুদ্ধে দুটি অভিযান চালাচ্ছে তুরস্ক

তুরস্কের বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) গেরিলাদের বিরুদ্ধে দুটি বড় ধরনের অভিযান পরিচালনা করছে তুর্কি সেনাবাহিনী। রোববার কয়েকটি সেনাসূত্র একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2008, 10:30 AM

Updated : 26 Aug 2022, 01:46 PM

তুনসেলি, তুরস্ক, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তুরস্কের বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) গেরিলাদের বিরুদ্ধে দুটি বড় ধরনের অভিযান পরিচালনা করছে তুর্কি সেনাবাহিনী। রোববার কয়েকটি সেনাসূত্র একথা জানিয়েছে। সূত্রগুলো জানায়, একটি অভিযান পরিচালিত হচ্ছে দক্ষিণ-পূর্ব তুরস্কের বিঙ্গোল এলাকায়। এ অভিযানে সাত থেকে আট হাজার সেনা অংশ নিয়েছে। এখানে রোববার পিকেকে গেরিলাদের সঙ্গে সংঘর্ষে দুই সেনা নিহত হয়েছে। অপর অভিযানটি পরিচালিত হচ্ছে ইরাক সীমান্তবর্তী সিরনাক ও হাক্কারি প্রদেশের দক্ষিণ প্রান্তে। এখানে পিকেকে গেরিলাদের বিরুদ্ধে কমপক্ষে ১৫ হাজার সেনা যুদ্ধ করছে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও তুরস্কের কাছে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত পিকেকে'র ঘাঁটি রয়েছে উত্তর ইরাকে। তাদের নির্মূলে গত ফেব্র"য়ারি মাসে সীমান্ত পেরিয়ে স্থল অভিযান চালায় তুরস্ক। এরপর তুর্কি বাহিনী বেশ কয়েক দফায় উত্তর ইরাকের পিকেকে ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে। গত বুধবারও ইরাকের পিকেকে ঘাঁটি লক্ষ্য করে করে বোমাবর্ষণ তুর্কি যুদ্ধবিমান। এরপর এই সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো শুক্র ও শনিবার বিমান হামলা চালায় তুরস্ক। তুর্কি সেনা সূত্র জানায়, উত্তর ইরাকে এই বছরে এটাই ছিল তুরস্কের সবচেয়ে বড় বিমান অভিযান। সীমান্ত পেরিয়ে অভিযান অব্যাহত রাখার পাশাপাশি বিচ্ছিন্নতাবাদী পিকেকে গেরিলাদের বিরুদ্ধে তুরস্ক দেশের মাটিতেও অভিযান জোরদার করেছে। তুর্কি জেনারেল স্টাফ সূত্রে জানা গেছে, রোববারের নিহতের সংখ্যা নিয়ে শুধু এ সপ্তাহেই দক্ষিণ-পূর্ব এলাকার অভিযানে তুরস্কের আট সেনা নিহত হল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৬১২ ঘ.