২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বর হত্যার দায় থেকে খালাস নিউ ইয়র্কের ৩ পুলিশ

বিয়ের দিন নিরস্ত্র এক কৃষ্ণাঙ্গ যুবককে হত্যার অভিযোগ থেকে শুক্রবার অব্যাহতি পেয়েছেন নিউ ইয়র্ক গোয়েন্দা পুলিশের তিন সদস্য। রাজ্যের এক বিচারক এ রায় দিয়েছেন। ওদিকে, এ রায়ের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ জানিয়েছে নিহতের আত্মীয়-স্বজন, ঘনিষ্ঠজন ও সাধারণ নাগরিকরা। একইসঙ্গে তারা এ রায়ের বিষয়ে সরকারের একটি সরাসরি পর্যালোচনারও দাবি জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2008, 11:00 AM

Updated : 26 Aug 2022, 01:45 PM

নিউ ইয়র্ক, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)- বিয়ের দিন নিরস্ত্র এক কৃষ্ণাঙ্গ যুবককে হত্যার অভিযোগ থেকে শুক্রবার অব্যাহতি পেয়েছেন নিউ ইয়র্ক গোয়েন্দা পুলিশের তিন সদস্য। রাজ্যের এক বিচারক এ রায় দিয়েছেন। ওদিকে, এ রায়ের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ জানিয়েছে নিহতের আত্মীয়-স্বজন, ঘনিষ্ঠজন ও সাধারণ নাগরিকরা। একইসঙ্গে তারা এ রায়ের বিষয়ে সরকারের একটি সরাসরি পর্যালোচনারও দাবি জানিয়েছেন। ২০০৬ সালের ২৫ নভেম্বর ভোরে সিয়েন বেল (২৩) নামের ওই যুবক তার দুই বন্ধুকে নিয়ে নিউ ইয়র্কের কুইন্স এলাকার কালুয়া ক্লাবের এক অনুষ্ঠান শেষে গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছিলেন। এ সময় গেসকার্ড ইজনোরা নামের গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা ওই গাড়িতে গুলি করা শুরু করে। আদালতকে ওই কর্মকর্তা বলেছেন, তার মনে হচ্ছিল বেল এবং তার বন্ধুরা ক্লাবটিতে গোলযোগ সৃষ্টির জন্য একটি বন্দুক ঠিক করছিল। আর এটা মনে করেই তিনি গুলিবর্ষণ শুরু করেন। এ সময় ঘটনাস্থলে উপস্থিত হন মাইকেল অলিভার এবং মার্ক কুপার নামের অপর দুই গোয়েন্দা পুলিশ। অলিভার বলেছেন, ঘটনাস্থলে পৌঁছে তারা ভেবেছিলেন, গাড়ির যুবকরা ইজনোরাকে গুলি করেছে। এরপরই তিনিও ওই গাড়িতে গুলিবর্ষণ শুরু করেন। এর পর বেপরোয়া হয়ে তাদের সঙ্গে যোগ দেন মার্ক কুপারও। তারা গাড়িটিতে ৫০টি গুলি করেন। এতে বেল মারা যান এবং তার দুই বন্ধু গুরুতর আহত হন। এ ঘটনার পর নিউ ইয়র্কের কৃষ্ণাঙ্গ স