২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে যুদ্ধবিরতি বহাল রাখার আহ্বান আল-সদরের

নিজেদের বিশ্বাসে অটল থেকে ধৈর্য্য ধরে যুদ্ধবিরতি বজায় রাখতে এবং যথাযথভাবে তা মেনে চলতে অনুসারীদের প্রতি আহ্বান জানিয়েছেন ইরাকের বিদ্রোহী শিয়া নেতা মুকতাদা আল-সদর। শুক্রবার জুমার নামাজের পর এক লিখিত বিবৃতিতে এ আহ্বান জানান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2008, 11:54 AM

Updated : 26 Aug 2022, 01:45 PM

বাগদাদ, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - নিজেদের বিশ্বাসে অটল থেকে ধৈর্য্য ধরে যুদ্ধবিরতি বজায় রাখতে এবং যথাযথভাবে তা মেনে চলতে অনুসারীদের প্রতি আহ্বান জানিয়েছেন ইরাকের বিদ্রোহী শিয়া নেতা মুকতাদা আল-সদর। শুক্রবার জুমার নামাজের পর এক লিখিত বিবৃতিতে এ আহ্বান জানান তিনি। আল-সদরের এ ঘোষণায় তার অনুসারী মাহদি আর্মি'র মিলিশিয়াদের সঙ্গে ইরাকি ও মার্কিন সেনাদের সঙ্গে কয়েকদিনের রক্তক্ষয়ী সংঘর্ষে ইরাকজুড়ে ছড়িয়ে পড়া উত্তেজনা কিছুটা প্রশমিত হবে বলে ধারণা করা হচ্ছে। পূর্ব বাগদাদে আল-সদরের শক্ত ঘাঁটি সদর সিটির একটি গুরুত্বপূর্ণ মসজিদে জুমার নামাজের পর তার ওই লিখিত বিবৃতি পাঠ করে শোনানো হয়। বিবৃতিতে তিনি বলেন, "আপনারা সেই সর্বোত্তম ব্যক্তি যারা অস্ত্রবিরতি মেনে চলছেন এবং এ সিদ্ধান্তকে ধৈর্য্যসহ মেনে নিয়েছেন, এবং আপনারাই আপনাদের নেতার প্রতি সবচেয়ে বেশি অনুগত। আমি আশা করব আপনারা ধৈর্য্যে অবিচল থাকবেন এবং আপনাদের বিশ্বাস অটুট থাকবে।" কয়েকদিন আগে "সর্বাত্মক যুদ্ধ শুরুর" ঘোষণার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে আল-সদর বলেন, "যখন আমরা সর্বাত্মক যুদ্ধের হুমকি দেই তখন আমরা দখলদারদের (মার্কিন সেনা) বিরুদ্ধে যুদ্ধ বুঝিয়ে থাকি। আমাদের ইরাকি ভাইদের (ইরাকি সেনা) বিরুদ্ধে নয়।" স