পোর্ট-অ-প্রিন্স, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - হাইতির ক্ষুধার্ত জনগোষ্ঠিকে জরুরি খাদ্য সহায়তা দেওয়ার জন্য আন্তর্জাতিক দাতাগোষ্ঠিগুলোকে জরুরি ভিত্তিতে বড় আকারের সহায়তার আহ্বান জানিয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। নিজেদের তহবিল সংকটের কথা উল্লেখ করে বৃহস্পতিবার জাতিসংঘ সংস্থাটির ক্যারিবীয় অঞ্চলের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা আলেজান্দ্রো লোপেজ এ আহ্বান জানান।
ডব্লিউএফপি'র ওই কর্মকর্তা রয়টার্সকে বলেন, "পরিস্থিতি ভয়াবহ, কেননা হাইতির জনগণের শতকরা ৫৬ শতাংশই এক ডলারের চেয়ে কম ব্যয়ে জীবন যাপন করছে।"
তিনি বলেন, "চাহিদা পূরণের মতো যথেষ্ট খাদ্য আমাদের কাছে নেই এবং এমন কি আমরা যতটা আহ্বান জানিয়েছি আমাদের তার চেয়েও বেশি তহবিল প্রয়োজন।"
এছাড়াও তিনি জানান, এ বছর ক্যারিবীয় অঞ্চলের জন্য ডব্লিউএফপি'র বাজেট বরাদ্দ ৪ কোটি ৫০ লাখ ডলার। কিন্তু এরমধ্যে ৩ কোটি ৭৮ লাখ ডলারের ঘাটতি রয়েছে।
সংস্থাটির লক্ষ্য ছিল হাইতির ১৭ লাখ লোককে খাদ্য সহায়তা দেওয়া। কিন্তু সা
bdnews24