২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধ বিরতির ঘোষণা দিলেন পাকিস্তানের জঙ্গি কমান্ডার মেহসুদ

পাকিস্তানের জঙ্গি কমান্ডার বায়তুল্লাহ মেহসুদ তার সমর্থকদের যুদ্ধবিরতির নির্দেশ দিয়েছেন। সরকার জঙ্গিদের সঙ্গে আলোচনা শুরু করায় জঙ্গিরা এই যুদ্ধ বিরতির ঘোষণা দিয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন এক সরকারি কর্মকর্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2008, 01:10 PM

Updated : 26 Aug 2022, 01:45 PM

পেশওয়ার, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের জঙ্গি কমান্ডার বায়তুল্লাহ মেহসুদ তার সমর্থকদের যুদ্ধবিরতির নির্দেশ দিয়েছেন। সরকার জঙ্গিদের সঙ্গে আলোচনা শুরু করায় জঙ্গিরা এই যুদ্ধ বিরতির ঘোষণা দিয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন এক সরকারি কর্মকর্তা। জঙ্গি কমান্ডার বায়তুল্লাহ মেহসুদ তার সমর্থকদের পাকিস্তানের ওপর হামলা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন। গত ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যাকাণ্ডে তিনি জড়িত বলে অভিযোগ আছে। তেহরিক-ই-তালিবান বা মুভমেন্ট অব তালিবান একটি লিফলেট বিতরণ করে এই যুদ্ধ বিরতির কথা জানিয়েছে। দক্ষিণ ওয়াজিরিস্তান ও এর পার্শ্ববর্তী আফগান সীমান্তবর্তী এলাকায় বিতরণ করা ওই লিফলেটে বলা হয়, "শান্তির স্বার্থে যে কোনো ধরণের উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য তেহরিক-ই-তালিবানের সকল সদস্যকে নির্দেশ দিয়েছেন বায়তুল্লাহ মেহসুদ।" পাকিস্তানের বিভিন্ন জঙ্গি গ্র"পগুলোকে সমন্বয়কারী প্রধান সংগঠন তেহরিক-ই-তালিবান। বায়তুল্লাহ মেহসুদ এই সংগঠনের নেতৃত্ব দেন। যুদ্ধ বিরতি বা শান্তি আলোচনার বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান সেনবাহিনীর এক মুখপাত্র। তবে সেনাবাহিনী দক্ষিণ ওয়াজিরিস্তান থেকে পিছু হটছে বলে জঙ্গিরা যে দাবি করেছে তিনি তা প্রত্যাখ্যান করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কমকর্তা রেহমান মালিক জঙ্গিদের এই ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন, "তিনি যদি এই ঘোষণা দিয়ে থাকেন তাহলে আমরা তাকে স্বাগত জানাই।" তিনি জানান, বেনজির হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ মেহসুদ অস্বীকার করছেন। পাকিস্তানে জঙ্গিদের সহিংসতায় গত বছরের মাঝামাঝি থেকে এ পর্যন্ত কয়েকশ' মানুষ নিহত হয়েছে। এই অবস্থায় জঙ্গি কর্মকাণ্ড বন্ধে তাদের সঙ্গে আলোচনার বসে সমস্যা সমাধানের প্রতিশ্র"তি দিয়েছে নতুন সরকার। তবে প্রত্যন্ত পাহাড়ি এলাকা ও আফগান সীমান্তবর্তী অঞ্চলে ঘাঁটি গেড়ে থাকা ওই জঙ্গিদের সঙ্গে আলোচনা কতটা ফলপ্রসু হবে তা নিয়ে যথেষ্ট সংশয় আছে। সমালোচকরা বরং বলছেন, এর ফলে জঙ্গিরা নিজেদের আরও সংঘবদ্ধ করার এবং আফগানিস্তানে আক্রমণ জোরদার করার সুযোগ পাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৯০০ ঘ.