জয়পুর, ভারত, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ভারতের পশ্চিমাঞ্চলে বুধবার রাতে পৃথক দুই পরিবহন দুঘর্টনায় কমপক্ষে ৩১ জন নিহত হয়েছে। পুলিশ একথা জানিয়েছে।
রাজস্থান রাজ্যের জোধপুর জেলার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা রাজিব দাসোত রয়টার্সকে জানান, রাজস্থানে গতরাতে বরযাত্রী বহনকারী একটি ভ্যানের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নয় নারী ও পাঁচ শিশুসহ ২৪ জন নিহত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
অন্যদিকে, মহারাষ্ট্র রাজ্যের পুনের কাছে একটি নদীতে নৌকাডুবে আরও সাত জন নিহত হয়েছে। রাজ্যের পুলিশ একথা জানিয়েছে।
পুলিশ জানায়, নৌকাডুবির ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ এখনও অনেক লোক নিখোঁজ রয়েছে।
এর আগে গত সপ্তাহে ভারতের গুজরাট রাজ্যে এক বাস দুঘর্টনায় ৪৪ স্কুল ছাত্রসহ ৪৭ জন নিহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এজে/১৪২৯ ঘ.
bdnews24