২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়েকে নির্বাচনী ফল প্রকাশের আহ্বান ব্রাউন ও জুমার

ব্রিটেনের প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন এবং দক্ষিণ আফ্রিকার ক্ষমতাসীন নেতা জ্যাকব জুমা বুধবার একযোগে জিম্বাবুয়ের নির্বাচনী সঙ্কট অবসানের আহ্বান জানিয়ে অবিলম্বে ফল প্রকাশের জন্য প্রেসিডেন্ট রবার্ট মুগাবের ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2008, 06:08 AM

Updated : 26 Aug 2022, 01:45 PM

হারারে, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ব্রিটেনের প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন এবং দক্ষিণ আফ্রিকার ক্ষমতাসীন নেতা জ্যাকব জুমা বুধবার একযোগে জিম্বাবুয়ের নির্বাচনী সঙ্কট অবসানের আহ্বান জানিয়ে অবিলম্বে ফল প্রকাশের জন্য প্রেসিডেন্ট রবার্ট মুগাবের ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছেন। জিম্বাবুয়ে সঙ্কট নিয়ে সবচে স্পষ্টভাষী অফ্রিকান নেতা এবং মুগাবের অন্যতম কঠোর সমালোচক জুমা লন্ডনে প্রধানমন্ত্রী ব্রাউনের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে ব্রাউন ও জুমা বলেন, "জিম্বাবুয়ের নির্বাচনের ফল অবিলম্বে প্রকাশের জন্য আমরা দ্বিগুণ প্রচেষ্টা নিতে একমত হয়েছি।" আমরা কোনোরকম সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন না করার আহ্বান জানানোর পাশাপাশি জিম্বাবুয়ের স্বার্বভৌম মানুষ এবং তারা ব্যালট বাক্সে যে রায় দিয়েছে তার প্রতি শ্রদ্ধা প্রদর্শণের গুরুত্বের ওপর জোর দিচ্ছি। উল্লেখ্য, জিম্বাবুয়েতে ২৯ মার্চে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের ফল এখনও প্রকাশ করা হয়নি। পার্লামেন্ট নির্বাচনের ফল প্রকাশ করা হলেও আংশিক ভোট গণনার কারণে এই নির্বাচনের ফল নিয়েও সন্দেহ রয়ে গেছে। বিরোধীদল মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ (এমডিসি)র নেতা মরগান সাভাঙ্গিরাই প্রেসিডেন্ট নির্বাচনে জয় দাবি করেছেন এবং এর ফল প্রকাশে দেরী করে মুগাবে ভোট ডাকাতির চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন। ওদিকে, জিম্বাবুয়ের এই অচলবস্থার জন্য মুগাবে ইতোমধ্যেই দেশটির ঔপনিবেশিক শাসক ব্রিটেনকে দায়ী করেছেন। আর এখন সেই ব্রিটেনের প্রধানমন্ত্রীর অবস্থানকেই জুমা সমর্থন জানানোয় মুগাবে ক্ষুব্ধ হতে পারেন বলে মনে করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১০২২ ঘ.