২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খাদ্যের দুর্মূল্যে নীরব সুনামি সৃষ্টি হয়েছে: জাতিসংঘ

জাতিসংঘ মঙ্গলবার বলেছে, খাদ্যের দুর্মূল্যের কারণে এক 'নীরব সুনামি'র সৃষ্টি হয়েছে। আর এর ফলে বিশ্বের প্রত্যেক মহাদেশে গড়ে ১০ কোটিরও বেশি মানুষ ক্ষুধার হুমকির মধ্যে পড়ছে। একইদিন সাহায্য সংস্থাগুলো বলেছে, উৎপাদনকারীরা যদি রপ্তানি কমিয়ে দেয় সেক্ষেত্রে এ সংকট আরও প্রকট আকার ধারণ করতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2008, 08:34 AM

Updated : 26 Aug 2022, 01:45 PM

লন্ডন, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাতিসংঘ মঙ্গলবার বলেছে, খাদ্যের দুর্মূল্যের কারণে এক 'নীরব সুনামি'র সৃষ্টি হয়েছে। আর এর ফলে বিশ্বের প্রত্যেক মহাদেশে গড়ে ১০ কোটিরও বেশি মানুষ ক্ষুধার হুমকির মধ্যে পড়ছে। একইদিন সাহায্য সংস্থাগুলো বলেছে, উৎপাদনকারীরা যদি রপ্তানি কমিয়ে দেয় সেক্ষেত্রে এ সংকট আরও প্রকট আকার ধারণ করতে পারে। বিশ্বব্যাপী খাদ্য সংকট নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের আহ্বানে মঙ্গলবার লন্ডনে অনুষ্ঠিত বিশেষজ্ঞদের এক বৈঠকে অংশ নেন জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) প্রধান জোসেটি শিরান। বৈঠকের আগে তিনি বলেন, এ 'নীরব সুনামি' বিশ্বের প্রত্যেক মহাদেশে গড়ে ১০ কোটিরও বেশি মানুষকে ক্ষুধার হুমকিতে ফেলে দিচ্ছে। তিনি আরও বলেন, "এটা ক্ষুধার নতুন ধরন। ছয় মাস আগেও বিশ্বের যে কোটি কোটি লোক ক্ষুধার 'জরুরি' ক্যাটাগরিতে ছিলেন না তারা এখন সেই ক্যাটাগরিতে পড়ে গিয়েছেন।" চড়া জ্বালানি মূল্য, খারাপ আবহাওয়া, আয় বাড়ার সঙ্গে সঙ্গে চাহিদা বাড়া এবং কৃষিজমিতে জৈব- জ্বালানির শস্য চাষের ফলে খাদ্যশস্য চাষের জমি কমে যাওয়াসহ নানা কারণে খাদ্যমূল্য বেড়ে যাওয়ায় এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে স